এক চুমুতে আট কোটি জীবাণু!
এক চুমুতে ছড়াতে পারে ৮ কোটি জীবাণু। নতুন এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। এ খবর দিয়েছে হাফিংটন পোস্ট। এতে বলা হয়, গবেষণার জন্য আমস্টারডামের চিড়িয়াখানায় বেড়াতে যাওয়া ২১ জুটিকে বেছে নেয়া হয়। তাদেরকে বলা হয়, ১০ সেকেন্ডের জন্য ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমু দিতে। চুমু দেয়ার আগে প্রতি জুটির একজনকে একটি দইয়ের পানীয় খেতে দেয়া হয়। এতে ছিল নির্দিষ্ট কিছু ব্যাকটেরিয়া। চুমুর পর গবেষকরা জুটির যে ব্যক্তি পানীয়টি খাননি তার মুখ থেকে নমুনা সংগ্রহ করে। এরপর স্থান বদল করা ব্যাকটেরিয়ার সংখ্যা গণনা করতে গিয়ে দেখা যায় ৮ কোটি জীবাণুর উপস্থিতি। আপাতদৃষ্টিতে বিষয়টা নেতিবাচক মনে হলেও এর উপকারের দিক রয়েছে। এমনটা বলছেন এর প্রধান গবেষক ড. রেমকো কোর্ট। নেদারল্যান্ডস অর্গানাইজেশন ফর অ্যাপ্লাইড সাইন্টিফিক রিসার্চের মাইক্রো বাইয়োলোজিস্ট এবং ইউনিভার্সিটি অব আমস্টারডামের মাইক্রোবিয়াল জেনোমিক্সের প্রফেসর ড. রেমকো বলেন, আপনি যদি ভাল ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়িয়ে দেন তাহলে রোগ সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ বৃদ্ধি করতে পারবেন। হাফিংটন পোস্টকে তিনি আরও বলেন, আমাদের সঙ্গে আমরা যে সমস্ত ব্যাকটেরিয়া বহন করি তাদের একটির কাজ রোগবাহী জীবাণু থেকে আমাদের রক্ষা করা। এ দৃষ্টিভঙ্গি থেকে এটা স্বাস্থ্যকর হতে পারে। গবেষণা থেকে অনুপ্রাণিত হয়ে আমস্টারডামের মাইক্রোপিয়া মিউজিয়ামে তৈরি করা হয়েছে ‘কিস-ও-মিটার’। এখানে বেড়াতে আসা দর্শনার্থীরা চাইলে এটা ব্যবহার করে নিশ্চিত হতে পারেন, চুমু দেয়ার পর কত সংখ্যক এবং কোন ধরনের ব্যাকটেরিয়া আদান প্রদান হয়েছে। গত পরশু গবেষণাটি মাইক্রোবাইয়োম জার্নালে প্রকাশিত হয়।মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!