Thursday, 29 October 2026 |
শিরোনাম
নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
সব ক্যাটাগরি

মাসে বিলুপ্তি ঘটছে ২টি ভাষার

অনলাইন ডেস্ক পঠিত: 18 বার

প্রকাশিত: November 20, 2014 | 12:34 AM

বিশ্বের ১১টি সর্বাধিক প্রচারিত ভাষা হলো চাইনিজ, ইংরেজি, হিন্দি-উর্দু, স্প্যানিশ, আরবি, পর্তুগীজ, রাশিয়ান, বাংলা, জাপানি, জার্মান ও ফরাসি। উক্ত ভাষাগুলো ব্যবহার করেই কথা বলেন বিশ্বের অর্ধেক মানুষ। আশ্চর্যের বিষয় হলো, বিশ্বে এত ভাষা থাকতেও হাতেগোনা কয়েকটি ভাষাতেই কথা বলেন পৃথিবীর মোট ৯৬ শতাংশ মানুষ।

সবচেয়ে বেশি ভাষা ব্যবহার করে কথা বলে পৃথিবীর দুটি দেশের মানুষ। পাপুয়া নিউগিনি ও ইন্দোনেশিয়া। নিউগিনিতে ৮৫০টিরও বেশি ভাষা রয়েছে। আর ইন্দোনেশিয়ার রয়েছে ৬৭০টি ভাষা। মহাদেশের বিচারে বিশ্বের এক হাজার ভাষার মধ্যে ১৫ শতাংশ ভাষায় কথা বলা হয় দক্ষিণ ও উত্তর আমেরিকায়, আফ্রিকায় ৩০ শতাংশ, এশিয়াতে ৩০ শতাংশ। সবচেয়ে কম ইউরোপে সেখানে মাত্র ৩ শতাংশ।

এদের মধ্যে অনেকগুলো ভাষায় পরস্পরের সঙ্গে সংযুক্ত। আবার অনেকগুলো ভাষা আছে যেগুলো একটিই ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী মানুষই ব্যবহার করতেন। বংশধরদের অভাবে সেই ভাষা বিলুপ্ত হয়ে গেছে। উদাহরণ স্বরূপ বলা যায় বাস্ক, উস্কারা। এ ভাষাগুলো বক্তার অভাবে হারিয়ে গেছে।

প্রতিনিয়ত ভাষা ও ভাষায় শব্দের ব্যবহার পাল্টে যাচ্ছে। অনেক ভাষা অস্তিত্ব রক্ষায় অন্যের সঙ্গে নিজেকে মিশিয়ে নিচ্ছে। যার ফলে নষ্ট হচ্ছে ভাষার স্বাতন্ত্র্যতা। এক সমীক্ষায় দেখা গেছে, প্রতি ১৫ দিনে একটি করে ভাষার বিলুপ্তি ঘটছে। কয়েকটি ভাষা অবশ্য নানা উদ্যোগের মাধ্যমে স্বমহিমায় ফিরেও এসেছে। যেমন ওয়েলশ, নিউজিল্যান্ডের মাওরির মত ভাষা সরকারি উদ্যোগে সংরক্ষিত হচ্ছে। বিডি-প্রতিদি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ