Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

গুগল আপনার কতটুকু জানে?

অনলাইন ডেস্ক পঠিত: 112 বার

প্রকাশিত: November 20, 2014 | 1:56 PM

আপনি যখন গুগল ব্যবহার করেন, তখন গুগলের সঙ্গে একটি চুক্তিতে যেতেই হয় আপনাকে। জিমেইল, সার্চ, ইউটিউব ও ম্যাপের মতো সেবাগুলো বিনা মূল্যে ব্যবহার করতে আপনাকে গুগলের কাছে ব্যক্তিগত তথ্য দিতে হয়। আপনার দেওয়া এই ব্যক্তিগত তথ্য বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করে গুগল।
গুগল আপনার সম্পর্কে যত বেশি জানবে, ততই গুগলের লাভ। যত বেশি জানবে, বিজ্ঞাপনদাতাদের কাছে আদর্শ ক্রেতা হিসেবে গুগল আপনাকে উপস্থাপন করতে পারবে। এ ধরনের আদর্শ ক্রেতাদের জন্য বিজ্ঞাপনদাতারা গুগলকে বেশি অর্থ দিতেও প্রস্তুত থাকে সব সময়। বিজ্ঞাপনদাতারা গুগল ব্যবহারকারীর বেশি বেশি তথ্য জানতে চায়। যেমন এয়ারলাইনস-সংক্রান্ত বিজ্ঞাপনদাতারা যাঁরা বেশি ভ্রমণ করেন, তাঁদের তথ্য জানতে চান আর শিশুর পোশাকের বিজ্ঞাপনদাতা মা-বাবাকে বেশি লক্ষ করেন এবং দম্পতির তথ্য বেশি জানতে চান।
আপনাকে স্মার্ট বানাবে গুগল!
আপনার তথ্য জানার জন্য গুগল নানা রকম পদ্ধতি অবলম্বন করে। জিমেইল, গুগল ম্যাপ কিংবা অ্যান্ড্রয়েডনির্ভর ফোন থেকে গুগলের বিভিন্ন সেবা পেতে যখন সাইন আপ করেন তখনই অনেক তথ্য আপনি গুগলকে দেন। এই তথ্যের মধ্যে থাকে আপনার নাম, ফোন নম্বর, অবস্থানসহ নানা তথ্য। এ ছাড়া আপনার ইন্টারনেটে সার্চ বা তথ্য অনুসন্ধান করার পদ্ধতি থেকেও গুগল তথ্য সংগ্রহ করে।

গুগল আপনার সম্পর্কে কতটুকু কী জানে তা আপনি গুগলের ‘অ্যাডস সেটিংস’ সাইট থেকেই দেখে নিতে পারেন। অ্যাডস সেটিংস খুঁজে বের করা খুব সহজ কাজ নয়। আপনি (https://www.google.com/settings/ )এই লিংকটিতে ক্লিক করে সেখানে যেতে পারেন কিংবা ব্রাউজারে এই লিংকটি পেস্ট করতে পারেন।
এরপর আপনি ‘অ্যাকাউন্ট হিস্টোরি’তে ক্লিক করুন।
এর স্ক্রল করে নীচে এলে ‘অ্যাডস’ দেখতে পাবেন এখানে ‘এডিট সেটিংস’ থেকে আপনি গুগলের কার্যকলাপ জানতে পারবেন। গুগলের এই পেজটি আপনার সম্পর্কে কী কী তথ্য গুগলের কাছে আছে তা দেখাবে।
এই পেজটি থেকে আপনি তথ্য সম্পাদনা করতে পারেন বা ‘অপট আউট’ করে গুগলকে আপনার তথ্য ব্যবহারের সুযোগ করে দিতে পারেন।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV