Thursday, 29 October 2026 |
শিরোনাম
নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
সব ক্যাটাগরি

বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে ৪৩তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

অনলাইন ডেস্ক পঠিত: 7 বার

প্রকাশিত: November 22, 2014 | 12:24 AM

ইউএসএনিউজ অনলাইন : যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গত ২১ নভেম্বর ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে ৪৩তম সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়। ১৯৭১ সালের ২১শে নভেম্বর বাংলাদেশের গৌরবোজ্জ¦ল স¦াধীনতা সংগ্রামে সেনা, নৌ ও বিমানবাহিনী যৌথভাবে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমন পরিচালনা করে। এ দিনটির স¥রণে প্রতিবছর বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করে থাকে। এ উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাস বঙ্গবন্ধু অডিটরিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম¥দ জিয়াউদ্দিন এবং প্রতিরক্ষা এ্যাটাচী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম¥দ সামসুজ্জামান, এওডব্লিউসি, পিএসসি, আগত আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে স¦াগত বক্তব্য রাখেন।
রাষ্ট্রদূত মোহাম¥দ জিয়াউদ্দিন তাঁর স¦াগত বক্তব্যে সশস্ত্র বাহিনীর সদস্যসহ বাংলাদেশের স¦াধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাঁদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। সদ্য স¦াধীনতাপ্রাপ্ত বাংলাদেশে একটি আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলতে অবি¯মরণীয় অবদানের জন্য তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে ¯মরণ করেন। তিনি বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনী প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, অবকাঠামোগত উনèয়ন এবং কম্পিউটারাইজড জাতীয় পরিচয়পত্র তৈরীতে বিশেষ ভূমিকা পালন করেছে। তিনি আরও উল্লেখ করেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যগণ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অগ্রণী ভূমিকা পালনের মাধ্যমে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি বহুলাংশে উজ্জ¦ল করেছে।
প্রতিরক্ষা এ্যাটাচী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম¥দ সামসুজ্জামান, এওডব্লিউসি, পিএসসি সশস্ত্র বাহিনী সৃষ্টির শুরু থেকে এ বাহিনীর ভূমিকা সর্ম্পকে সংক্ষিপ্ত বিবরণ দেন। মূল অনুষ্ঠানের পাশাপাশি জাতি গঠনে এবং বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উজ্জ¦ল ভূমিকা সর্ম্পকে একটি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত, প্রতিরক্ষা এ্যাটাচী, মার্কিন পররাষ্ট্র দপ্তর ও পেন্টাগনের উচ্চ পদস্থ কর্মকর্তা, মিডিয়া প্রতিনিধি, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার, প্রবাসী বাংলাদেশী এবং বাংলাদেশ দূতাবাসের সকল কর্মকর্তা/কর্মচারীসহ অনেক অতিথি উপস্থিত ছিলেন। মেজর জেনারেল এধৎৎু ঈ. উবধহ স্পেশাল এ্যাসিটেন্ট টু দ্য চীফ, ন্যাশনাল গার্ড ব্যূরো প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে যোগদান করেন। প্রধান অতিথি প্রথমে বাংলাদেশের বীর শহীদদের সশ্রদ্ধচিত্তে স¥রণ করেন যাদের আত্মোউৎসর্গ ও সুমহান ত্যাগে অর্জিত হয়েছে বাংলাদেশের স¦াধীনতা। পরিশেষে তিনি বাংলাদেশ এবং ইউএসএ সশস্ত্র বাহিনীর মধ্যে স¤পর্ক আরো জোরদার এবং ভবিষ্যতে একে অপরের সাথে সাহায্যে সহযোগিতার মাধ্যমে শান্তি সম্প্রতি ও সমৃদ্ধিতে আরো গুরুত্বপূর্ণ অবদান রাখার ব্যাপারে প্রত্যাশা ব্যক্ত করেন।
সংবর্ধনায় প্রায় তিন শতাধিক অতিথি অংশগ্রহণ করেন। অতিথিদের এতিহ্যবাহী বাংলাদেশী খাবার পরিবেশন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ