নিউইয়র্কে সড়ক দূর্ঘটনায় বাংলাদেশী ছাত্র নাইমের মর্মান্তিক মৃত্যু
নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশী অধ্যুষিত নিউইয়র্কের ব্রুকলীনে এক সড়ক দূর্ঘটনায় ঐতিহ্যবাহী ব্রুকলীন টেক-এর বাংলাদেশী কৃতি ছাত্র মোহাম্মদ নাইম উদ্দিন মৃত্যুবরণ করেছে। তার বয়স হয়েছিলো মাত্র ১৪ বছর।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ নভেম্বর বৃহস্প্রতিবার বেলা সাড়ে ৫টার দিকে ব্রুকলীনের ইস্ট সেভেন্থ এভিনিউ ও কটন এভিনিউ এলাকায় একটি মিনি ভ্যান চাপা পড়ে গুরুতর আহত হন। এসময় সে স্কুল থেকে বাবাসয় যাওয়ার সময় রাস্তা পার হচ্ছিল। ভ্যানটি তাকে আঘাত করে (হিট এন্ড রান) দ্রুত চলে যায়। ঘটনার পরপরই তাকে স্থানীয় মাইমনডিস হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং রাত ১০টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার অকাল মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।
পুলিশ নাইম উদ্দিনকে চাপা দেয়া মিনিভ্যানচালক ল্যান লরেন্ড (৭৮) নামের এক ব্রুকলীনবাসীর বিরুদ্ধে অভিযোগ এনেছে।
নিহত নাইমের আতœীয় ফয়সাল কবীর মিডিয়াকে জানান, দূর্ঘটনার পর নাইমকে রাস্তায় উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন এবং নাইম দ্রুত গতিতে নি:শ্বাস নিচ্ছিলো। তার অবস্থা গুরুতর দেখে সাথে সাথে ৯১১-এ কল দিয়ে অ্যাম্বুলেন্স এনে তাকে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে তার মাথায় জরুরী অপারেশন করা হয়।
নিহত নাইমের পিতা মইন উদ্দিন সহ কলেজে পড়–য়া এক বড় বোন ও এক ছোট ভাইয়ের (৪) সাথে ব্রুকলীনের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় বসবাস করতো। নাইমের মরদেহ বাংলাদেশে নিয়ে কবরস্থ করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!