Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের অভিবাসননীতি সংস্কার ওবামাকে ঠেকাতে হিসাব কষছেন রিপাবলিকানরা

অনলাইন ডেস্ক পঠিত: 119 বার

প্রকাশিত: November 22, 2014 | 1:03 PM

কেবল সমালোচনা নয়, যুক্তরাষ্ট্রের অভিবাসননীতির সংস্কারে প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাহী আদেশ ঠেকাতে নানান ছক কষছেন রিপাবলিকানরা। নিন্দাপ্রস্তাব পাস, সংশ্লিষ্ট খাতে অর্থের জোগান বন্ধ করা, এমনকি মামলার চিন্তাও এ ছকের মধ্যে আছে। তবে এসব করে ওবামাকে শেষ পর্যন্ত ঠেকানো যাবে না বলে ধারণা করা হচ্ছে।

অভিবাসননীতি সংস্কারে এর আগেও ওবামার একাধিক প্রচেষ্টা হাউস অব রিপ্রেজেন্টেটিভসে আটকে যায়। এবার তিনি ‘একলা চলা’র নীতি নিয়েছেন। সেই নীতিতে গতকাল অভিবাসন নীতি সংস্কারে আনুষ্ঠানিক ঘোষণা দেন ওবামা। আর কংগ্রেসকে উপেক্ষা করে তিনি এটি করেন প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা ব্যবহার করে। এ সংস্কারের অধীনে ৪০ লাখেরও বেশি অভিবাসী যুক্তরাষ্ট্রে থাকার বৈধতা পাবে।

কয়েক দিন আগেই অবশ্য অভিবাসননীতি সংস্কারের ইঙ্গিত দেন ওবামা। সমালোচনাও শুরু হয় তখন থেকে। তবে সে সমালোচনা তাঁকে ঘোষণা থেকে দূরে রাখতে পারেনি। তাই এবার তাঁর আদেশের বাস্তবায়ন ঠেকাতে নানা পরিকল্পনা করছেন বিরোধী রিপাবলিকানরা। সমালোচনাও চলছে সমান তালে।

ওবামাকে ঠেকাতে হিসাব কষছেন রিপাবলিকানরা

সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, ‘আমার মতে, তাঁর (ওবামার) একতরফা পরিকল্পনা ঠেকাতে সংশ্লিষ্ট খাতগুলোতে অর্থের জোগান বন্ধ করে দেওয়া যেতে পারে। এবং আমি তেমন কিছু একটা করার চেষ্টা করব।’

আগামী বছরের জন্য বিভিন্ন খাতের বরাদ্দের ওপর কংগ্রেসে শিগগিরই আলোচনা হবে। তাতে অগ্রাধিকার ভিত্তিতে প্রেসিডেন্টের বেশ কয়েকটি বিল থাকে, যা অবশ্যই অনুমোদন দেওয়া হয়। এগুলোর মধ্যে অভিভাসন খাতে বরাদ্দের কোনো বিল যেন ওবামা ঢুকিয়ে দিতে না পারেন, সেদিকেও নজর রাখা হবে বলে জানিয়েছেন অনেক রিপাবলিকান।

কারো চাওয়া, অবৈধ অভিবাসীদের সাময়িকভাবে কাজ করার বৈধতা দেওয়া দপ্তরগুলোতে অর্থের জোগান বন্ধ করা হোক। কিন্তু বাজেটের তদারকির দায়িত্বে থাকা হাউস অ্যাপ্রিয়েশনস কমিটি জানিয়েছে, এ ধরনের কিছু করা সম্ভব নয়। কারণ, এমন দপ্তরগুলো কংগ্রেসের বরাদ্দকৃত অর্থ দিয়ে চলে না। তারা অভিবাসী আদেবনপত্রের ফি আদায়ের মাধ্যমে চলে। ওবামার নির্বাহী আদেশের কঠোর সমালোচনা করেছেন হাউস স্পিকার জন বোয়েনার। তিনি বলেন, ‘ওবামা বলেছিলেন তিনি কোনো রাজা কিংবা সম্রাট নন। কিন্তু তিনি অবশ্যই তাঁদের মতোই আচরণ করছেন।’

ওবামার আদেশ ঠেকাতে সবার আগে তাৎক্ষণিক সিদ্ধান্তের কথা জানান টেক্সাসের অ্যাটর্নি জেনারেল গ্রেগ অ্যাবট। বলেছেন, তিনি ওবামার নির্বাহী আদেশের বিরুদ্ধে মামলা করবেন। আবার অনেক রিপাবলিকান ওবামার পরিকল্পনাকে অবৈধ ঘোষণা করে নিন্দা প্রস্তাব পাস করাতে হাউসের প্রতি আহ্বান জানিয়েছেন। তাঁদের বিশ্বাস, এ নিন্দা প্রস্তাব আদালতে ওবামাকে ঠেকাতে কাজে আসবে। সূত্র : এএফপি।কালের কণ্ঠ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV