Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

‘অসাধারণ প্রেসিডেন্ট’ হবেন হিলারি: ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 58 বার

প্রকাশিত: November 24, 2014 | 3:22 PM

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের (৬৭) প্রশংসায় পঞ্চমুখ প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, ২০১৬ সালে হোয়াইট হাউসের জন্য প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিলে, হিলারি ‘অসাধারণ প্রেসিডেন্ট’ হতে পারেন। এবিসি নিউজ’কে ওবামা একথা বলেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ২০০৮ সালে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার দৌড়ে প্রচারণায় ওবামার কাছে হেরে গিয়েছিলেন হিলারি। ২০১৫ সালের শুরুর দিকে সে প্রতিযোগিতায় তিনি আবার ফিরবেন কিনা, সে ব্যাপারে তার সিদ্ধান্ত জানাবেন হিলারি। ওবামা বলেন, তিনি প্রতিদিন হিলারির সঙ্গে কথা বলতেন এবং তাকে ‘বন্ধু’ হিসেবে বর্ণনা করেন। ডেমোক্রেটিক দলে সম্ভাব্য আরও কয়েকজন প্রতিদ্বন্দ্বী রয়েছে বলে মন্তব্য করেন ওবামা। কিন্তু, শুধু হিলারির নামই তিনি উচ্চারণ করেছেন। তবে ওবামা ও হিলারির কাজের ধরনের ভিন্নতা রয়েছে। ওবামা স্বীকার করেছেন, ‘আমার সঙ্গে সবকিছুতে একমত হতে চাইতেন না’ হিলারি। হিলারির মেধা ও যোগ্যতার তারিফ এর আগেও বেশ কয়েকবারই করেছেন ওবামা।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV