Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে বাংলাদেশির ওপর হামলা

অনলাইন ডেস্ক পঠিত: 138 বার

প্রকাশিত: November 25, 2014 | 12:41 AM

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাব্বির আহমেদ রনি নামের এক বাংলাদেশি নাট্যশিল্পী আহত হয়েছেন। নিউ হ্যাভেন শহরে এ হামলার শিকার হন তিনি।

গুরুতর আহত অবস্থায় তাকে কানেকটিকাটের ইয়েল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাব্বির আহমেদ রনি নিউইয়র্ক ও কানেকটিকাটের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। নাট্যশিল্পী ও উপস্থাপক হিসেবে তিনি প্রবাসীদের কাছে পরিচিত।

বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাটের (বাক) সাংস্কৃতিক সম্পাদক হিসেবে তিনি বেশ কয়েক বছর দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন ধরে কানেকটিকাটের ওয়ালিংফোর্ডে বসবাস করছেন।

আহত সাব্বির আহমেদ রনি জানান, রবিবার সন্ধ্যায় নিউ হ্যাভেনে নিজের পার্কিং করা গাড়িতে উঠতে গেলে ২-৩ জন কলেজছাত্র তার পথরোধ করে। তারা ধারালো অস্ত্র দেখিয়ে তার কাছ থেকে মানিব্যাগসহ নগদ অর্থ ছিনিয়ে নেয়। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে দুর্বৃত্তরা তার মুখে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে তাকে উদ্ধার করে স্থানীয় ইয়েল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করে। তার মুখে ১৫টি সেলাই করা হয়েছে বলে তিনি এ প্রতিনিধিকে জানান। এ ব্যাপারে পুলিশ একটি মামলা দায়ের করেছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বিডি-প্রতিদিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV