Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

সৌদিতে আকামার মেয়াদ বাড়ছে ৫ বছর

অনলাইন ডেস্ক পঠিত: 37 বার

প্রকাশিত: November 25, 2014 | 8:19 AM

সৌদিতে অভিবাসীদের বসবাসের অনুমোদন (আকামা) এক বছরের পরিবর্তে পাঁচ বছর করার পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে দেশটির সরকার। আর এ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে বিদেশি বিনিয়োগকারী আর অভিবাসী কর্মীরা। তারা বলছেন, এ পদক্ষেপ সৌদি আরবের অর্থনৈতিক প্রগতিকে ত্বরান্বিত করবে। এ খবর দিয়েছে আরব নিউজ। পাসপোর্ট বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল সুলাইমান আল ইয়াহিয়া বলেছেন, আকামা নামটি পরিবর্তন করে ‘রেসিডেন্ট আইডি’ করার পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে পরিকল্পনা রয়েছে এর বৈধতা পাঁচ বছর পর্যন্ত বর্ধিত করার জন্য। এ প্রস্তাবটি অচিরেই বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান। তিনি আরও জানান, এছাড়াও সৌদি পাসপোর্টের মেয়াদ ১০ বছর পর্যন্ত বৃদ্ধি করার প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। পাসপোর্ট বিভাগের মক্কা এলাকার মুখপাত্র কর্নেল মোহাম্মদ আল হুসেইনের সঙ্গে আরব নিউজ যোগাযোগ করলে তিনি জানান, ৫ বছরের আকামা কবে নাগাদ বাস্তবায়ন হবে সে বিষয়ে বিস্তারিত তিনি অবগত নন। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন নাইম অনুমোদন দেয়ার পরই প্রস্তাবটি বাস্তবায়ন শুরু হবে। ইরাম গ্রুপের সিএমডি সিদ্দিক আহমেদ বলেন, আকামা ৫ বছর বর্ধিত করা হলে তা অভিবাসী কর্মীদের কাজের নিরাপত্তা দেবে। এছাড়াও বিদেশী বিনিয়োগকারীরা সৌদিআরবে বিনিয়োগে আরও আগ্রহী হবে বলে তিনি অভিমত দেন।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV