Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কবি জুলি রহমান ও ব্রঙ্কস ইউনাইটেড ক্লাবের খেলোয়াড়দের বর্ণাঢ্য সংবর্ধনা

অনলাইন ডেস্ক পঠিত: 179 বার

প্রকাশিত: November 28, 2014 | 1:23 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক প্রবাসী কবি জুলি রহমান ও ব্রঙ্কস ইউনাইটেড ক্লাবের খেলোয়াড়দের গণ সংবর্ধনা দেয়া হয়েছে। বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের উদ্যোগে গত রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের মামুন টিউটোরিয়ালে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ শামীম মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সব নির্বাচিত সভাপতি আজমল হোসেন কুনু। বিশেষ অতিথি ছিলেন মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, বাংলাদেশী আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির সভাপতি ও কমিউিনিটি নেতা আ: শহীদ, মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার ও প্রিন্সিপ্যাল শেখ আল মামুন, বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি আতাউর রহামন সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টিভি সিইও আবু তাহের, সাপ্তাহিক আজকালের নির্বাহী সম্পাদক ও ইউএসএ নিউজ অনলাইন.কম এর সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, জালালাবাদ এসোসিয়েশনের প্রাক্তন সহ-সভাপতি মাহবুব আলম, কমিউনিটি এক্টিভিস্ট জুনেদ চৌধুরী, আ: মুহিত ও সোলায়মান আলী।
উল্লেখ্য, ব্রঙ্কস ইউনাইটেড পর পর ৩ বারসহ সর্বমোট ৫ বার নিউইয়র্ক ফুটবল লীগ চ্যাম্পিয়ন হওয়ায় ক্লাবের খেলোয়াড়দের এবং সংগঠনের অন্যতম সদস্য জুলি রহমান ঢাকায় একটি সংগঠন কর্তৃক স্বর্ণপদক পাওয়ায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের এই উদ্যোগের প্রশংসা করে প্রবাসের প্রতিটি সংগঠনকে এ ধরনে কর্মকা- নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। পরে কবি জুলি রহমান এবং ব্রঙ্কস ইউনাইটেড ক্লাবের খেলোয়াড়-কর্মকর্তাদের হাতে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। কবি জুলি রহমানের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আজমল হোসেন কুনু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেবুল খান মাহবুব, মোঃ আলী রাজা, মীর্জা মামুন, শাহীন কামালী, এবিএম সালেহ উদ্দিন প্রমুখ। কবি জুলি রহমানের কবিতা আবৃত্তি করেন প্রবাসের বিশিষ্ট আবৃত্তিকার গোপন সাহা।
ক্রেস্ট স্পন্সর করেন মোঃ আলী রাজা। সংগঠনের সভাপতি শামীম মিয়া অনুষ্ঠানে অনুষ্ঠানে আগত সবাইকে ধন্যবাদ জানান। পরে সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়। বিপুল সংখ্যক প্রবাসী অনুষ্ঠানে যোগ দেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV