Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে এক নিবেদিত প্রাণ ইকবাল আহমেদ মাহবুব

অনলাইন ডেস্ক পঠিত: 21 বার

প্রকাশিত: November 28, 2014 | 1:40 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : ইকবাল আহমেদ মাহবুব। নামেই যিনি সমধিক পরিচিত। নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশী কমিউনিটি সংগঠকদের মধ্যে বিশিষ্ট ও স্বাতন্ত্র্যে উজ্জ্বল ইকবাল আহমেদ মাহবুব। দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে তিনি এক নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব, সমাজসেবা, মানবকল্যাণ, বাংলাদেশী সংস্কৃতির লালন ও ধর্মীয় সেবামূলক কর্মকা-ে এ মহৎ প্রাণ ব্যক্তি নিজেকে নিয়োজিত রেখেছেন নিঃস্বার্থভাবে। পরোপকার তার সমস্ত সত্তায়।
ইকবাল আহমেদ মাহবুববের জন্ম ১৯৫১ সালে সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন নূরুল্লাহপুর গ্রামে। পিতা সমসাময়িককালের বিশিষ্ট সমাজেসেবক মোঃ ওয়াছিব উল্লাহ তালুকদার ছিলেন স্বনামে পরিচিত। মাতা মোসাম্মত কামরুন্নেছা ছিলেন পরহেজগার, গুণবতী ও সমাজহিতৈষী মহিলা। পারিবারিক ঐতিহ্যকে ধারণ করে ইকবাল আহমেদ বেড়ে ওঠেন। স্বভাবতই সমাজকল্যাণের মানসিকতা তার অবিচ্ছেদ্য বৈশিষ্ট্যে পরিণত হয়। তার পূর্বপুরুষ মোল্লা মোবারক আলী ছিলেন ইয়েমেন থেকে আগত একজন ইসলাম প্রচারক। দাদা মোহাম্মদ তাকি মামন্দ একজন দ্বীনদার ও পরহেজগার হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। তার দাদি জামিলা বিবিও অত্যন্ত পর্দানশীল ও দ্বীনদার মহিলা ছিলেন।
ইকবাল আহমেদের শিক্ষাজীবন শুরু হয় স্থানীয় উজিরপুর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার মাধ্যমে। এরপর বিশ্বনাথের রামসুন্দর হাইস্কুল থেকে ১৯৬৬ সালে কৃতিত্বের সাথে মেট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি সিলেটের স্বনামধন্য মদন মোহন কলেজে ভর্তি হন এবং ১৯৭৩ সালে সুনামের সাথে স্নাতক (বিকম) পরীক্ষায় উত্তীর্ণ হন। ইকবাল আহমেদ কর্মজীবনের প্রারম্ভে পাকিস্তান আমলের শেষের দিকে (১৯৭০) ইউনাইটেড ব্যাংকে অফিসার হিসেবে যোগদান করেন। এরপর এ ব্যাংক জনতা ব্যাংক নাম ধারণ করে ১৯৮৩ সাল পর্যন্ত অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৭ সালে আমেরিকায় চলে আসেন এবং নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রবাস জীবনের শুরু থেকেই তিনি ব্যাপকভাবে সামাজিক কর্মকা-ের সঙ্গে জড়িয়ে পড়েন। উত্তর আমেরিকার কয়েকটি সামাজিক ও ধর্মীয় সংগঠনের সাথে ওতপ্রোতভাবে কাজ করেন এবং অগ্রণী ভূমিকা পালনের জন্য সব মহলে প্রশংসিত হন।
ইকবাল আহমেদ নিউইয়র্কের ঐতিহ্যবাহী মদিনা মসজিদের কার্যকরী কমিটির সাবেক সদস্য। উত্তর আমেরিকায় বৃহত্তর বাংলাদেশী সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের (৩ টার্মের) ট্রাস্টি বোর্ডের প্রাক্তন সদস্য, ছাতক সমিতি ইউএসএ ইন্ক-এর সাবেক সভাপতি। তিনি বৃহৎ ইসলামী সংস্থা আসসাফা ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমানে এর ট্রাস্টি বোর্ড সদস্য। ইকবাল আহমেদ মাহবুব বাংলাদেশী অর্গানাইজেশন ইউএসএর প্রতিষ্ঠাতা। বর্তমানে এ সংগঠনের সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। তার বিভিন্নমুখী সমাজসেবামূলক কাজ ও সাংগঠনিক অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ব্রিটেনের সিটি অব টাওয়ার হ্যামলেট, লন্ডনের মেয়র কর্তৃক সম্মানসূচক ‘প্লেইক’ প্রদান করা হয়। বাংলাদেশের ছাতক পৌরসভা মেয়র কর্তৃক তাকে সংবর্ধনা ও প্লেইক প্রদান করা হয়। ২০১৩ সালে নিউইয়র্ক স্টেট সিটের বিল পারকিন্স তাকে সম্মানসূচক ‘প্রোকলেমশন’ প্রদান করেন। এছাড়া তিনি তার কর্মকা-ের জন্য ২০১৩ সালের অ্যাসেম্বলিম্যান এরিক স্টিভেনসন কর্তৃক ‘প্রোকলেমশন’ লাভ করেন। মূলত তার কল্যাণমুখী কর্মতৎপরতা, কমিউনিটির প্রতি দায়বদ্ধতা ও ত্যাগী মনোভাব তাকে সর্বমহলে গ্রহণযোগ্য করে তুলেছে। কমিউনিটির প্রিয়জন হিসেবে তিনি আত্মনিবেদিত, আলোকিত ব্যক্তি।
ব্যক্তিগত জীবনে ইকবাল আহমেদ দুই পুত্র ও তিন কন্যার জনক। বড়পুত্র বদরুদ্দোজা আহমেদ নোমান কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স। দ্বিতীয় পুত্র ইমরান আহমেদ কম্পিউটার ইঞ্জিনিয়ার, বড় মেয়ে জাহেদা আহমেদ সোমা ব্যাচেলর (মনোবিজ্ঞান), দ্বিতীয় কন্যা ফাহমিদা আহমেদ কেয়া ডক্টর অব মেডিসিন এবং কনিষ্ঠ কন্যা সাজেদা আহমেদ শিফা বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত। তার স্ত্রী সফিয়া আহমেদ গৃহিণী। সফিয়া আহমেদের পিতা সিলেটের ঐতিহ্যবাহী সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার প্রাক্তন প্রিন্সিপাল আলেমে দ্বীন মরহুম অধ্যক্ষ মাওলানা সাইদুল হাসান।
ইকবাল আহমেদ বর্তমানে 1545 Madison Ave, Apt 4C, NY 10029, New York, USA-এ বসবাস করছেন। Tel : 646-251-9220, Email : [email protected]

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV