নিউইয়র্কে বিএমএএনএ’র নয়া কমিটির শপথ গ্রহণ
ইউএসএনিউজঅনলাইন.কম : জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ এসোসিয়েশন অব নর্থ আমেরিকা (বিএমএএনএ) নিউইয়র্ক চ্যাপ্টার ইনকের নতুন কমিটির শপথ ও বার্ষিক পুনর্মিলনী । গত ২২ নভেম্বর সন্ধ্যায় লাগোয়ার্ডিয়া মেরিয়ট হোটেলের বল রুমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কনভেনর ডা. মোহাম্মদ এস আলমের সভাপতিত্বে এবং আশরাফুল হাসান বুলবুলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলবেনি মেমোরিয়াল হাসপাতলে চিকিৎসক ডা. মোহাম্মদ মঞ্জুর। বিশেষ অতিথি ছিলেন ডা.আনোয়ার আজিম, নিউইর্য়কস্থ বাংলাদেশ কন্স্যুলেটের কন্সাল জেনারেল শামীম আহসান, সংগঠনের নব নির্বাচিত সভাপতি মোহম্মদ জে.আলম। অনুষ্ঠানে ডা. মোহাম্মদ মঞ্জুর বলেন, বাংলাদেশ এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ঐক্যবদ্ধ সংগঠন। আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই। ১৯৯৪ সালে যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছিলো সেটা কারো ব্যক্তিগত স্বার্থ উদ্ধার বা মিথ্যা প্রচারণার জন্য করা হয়নি, বৈষম্যের করার জন্য করা হয়নি। এই সংগঠন করা হয়েছিলো ডাক্তারদের স্বার্থে। ১৯৯৪ সালে যে বিএমএএনএ করা হয়েছিলো সেটা তখনো ছিলো হোমলেস, এখনো হোমলেস আছে। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থাকব।
কন্সাল জেনারেল শামীম আহসান বলেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় খুব বেশি বড় নয়। তার মধ্যে ২০ জনের মতো ডাক্তার আছেন, ৪০ জনের মতো ইঞ্জিনিয়ার আছেন। যে কারণে আমরা আপনাদের নিয়ে গর্ব করি। ডাক্তাররা আমাদের সমাজের ক্রিম। তিনি তার বক্তব্যে মানবসেবায় নিয়েজিত ডাক্তারদের যে কোনো প্রয়োজনে সর্বাতœক সহযোগিতার আশ্বাস দেন।
বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক এন মজুমদার বলেন, আমরা আমেরিকার মতো উন্নত দেশে এসেছি, জীবন যাত্রাসহ সব কিছু পরিবর্তন করলেও মাথাটা সম্পূর্ণ পরিবর্তন করিনি। একই মাথা আমাদের কাজ করছে। কথায় কথায় আমদের মধ্যে বিভক্তি এবং হিংসা বিদ্বেষ । আমাকে এই অনুষ্ঠানে না আসার জন্য অনেকেই ম্যাসেজ পাঠিয়েছেন। কিন্তু কেন আমি বুঝতে পারিনি। তিনি বলেন, আমিরিকায় যোগ্য লোকের অনেক সুবিধা আছে। এসেই অড জবে না ঢুকে কিছু লেখাপড়া করে ভাল কাজ করা য়ায়, সিটির কাজ করা যায়। তিনি ডাক্তারদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ থেকে যারা নতুন আসছেন তাদের পথ প্রদর্শক হিসাবে আপনার কাজ করুন। আপনারা একটি ফান্ড গঠন করুন, কারণ মানুষের সেবা করতে হলে অর্থের প্রয়োজন হয়।
আহবায়ক ডাক্তার মোহম্মদ শাহ আলম বলেন, আমরা আমাদের কর্মের মাধ্যমে কম্যুনিটি এবং নিজেদের সমৃদ্ধ করতে চাই এবং কর্মের মাধমেই কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে চাই । আমাদের এই সংগঠন হচ্ছে ননপ্রফিট একটি সংগঠন। আমরা কারো সমালোচনা করতে চাই না, বলতে চাই আমাদের কাজ কেয়ার করা এন্ড শেয়ার । তা করতে চাই হাই কোয়ালিটির মাধ্যমে। আমাদের সংগঠন অন্যান্য সংগঠনের মতো নয়। আপনাদের সকলের সহযোগিতা চাই আমাদের কাজে।
নব নির্বাচিত সভাপতি ডা.মোহম্মদ জে. আলম ও সদস্য সচিব ডা. মোহাম্মদ এ রহমান অনুষ্ঠান সফল এবং সার্থক করার জন্য যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের সহযোগিতায় এই সংগঠনকে আদর্শ সংগঠনে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়েল কেয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সালেহ আহমেদ, ম্যাস মিউচ্যুয়ালের নীলিশিয়ান, এর্টনী হোজে এস রাহাসেস প্রমুখ।
নবনির্বাচিত কমিটির সদস্যরা হলো, সভাপতি ডা. মোহম্মদ জে.আলম, সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ এ রহমান, কোষাধ্যক্ষ ডা. মাহবুব আলী, কালচারাল সেক্রেটারী ডা. নিহার সরকার, যুব বিষয়ক সম্পাদক ডা. তৌহিদ শিবলি এবং মেম্বার এট লার্জ ডা. মইন উদ্দিন, ডা. শাহ আলম, ডা. সুরাইয়া জাহান। এটর্নী প্যরি ডি সিলভা কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ ও বোম্বের বিখ্যাত শিল্পী মিতালি মুখার্জি। তিনি এক টানা প্রায় দেড় ঘন্টা গান পরিবেশন করে পুরো অডিটোরিয়াম ভর্তি দর্শকদের বিমোহিত করে রাখেন গানের ফাঁকে ফাঁকে তিনি ময়মনসিংহে জন্ম ও বেড়ে ওঠার গল্প করেন। তিনি বলেন, আমি বোম্বে থাকি ঠিকই কিন্তু বাংলাদেশকে সব সময় হৃদয়ের মধ্যে লালন করি। বাংলাদেশীর মতো মানুষ আমি আর দেখিনি। অনুষ্ঠানে কৌতুক পরিবেশন করেন কম্যুনিটির পরিচিত মুখ নাসির আলী খান পল।
অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিন সম্পাদনা করেন মাহবুব আলী।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!