Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

সমস্যা যখন নেটওয়ার্ক সংযোগে

অনলাইন ডেস্ক পঠিত: 172 বার

প্রকাশিত: November 28, 2014 | 11:00 PM

স্বল্প দূরত্বের তারহীন ইন্টারনেট যোগাযোগব্যবস্থা ওয়াই-ফাই এবং ইথারনেট ল্যানকার্ডের তারের সংযোগটি একই সঙ্গে এক কম্পিউটারে যুক্ত থাকলে দেখা যায় নেটওয়ার্ক সংযোগ ঠিকমতো কাজ করছে না। বেশির ভাগ ক্ষেত্রে ওয়াই-ফাই সংযোগটি কম্পিউটার থেকে বিচ্ছিন্ন করে দিলে ইথারনেট সংযোগ ঠিক হয়ে যাবে। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটার প্রথমে তারযুক্ত ইথারনেট সংযোগকেই বেশি প্রধান্য দেয়, কিন্তু নোটিফিকেশন এলাকায় আবার ওয়াই-ফাই সংযোগের চিহ্ন দেখায়।
ওয়াই-ফাই সংযোগ বন্ধ করে দেওয়ার পরেও যদি নেটওয়ার্ক সংযোগ পাওয়া না যায়, তাহলে ইথারনেট সংযোগটি সচল আছে কি না, সেটা নিশ্চিত করতে হবে। এ জন্য Windows Key+R চেপে রান চালু করুন। রানে ncpa.cpl লিখে এন্টার করুন। আবার নোটিফিকেশন এলাকায় যে নেটওয়ার্ক আইকনটি দেখা যাবে, তাতে ডান ক্লিক করেও নেটওয়ার্ক কানেকশন অপশনটি চালু করতে পারেন। এ উইন্ডোতে Local Area Connection নামে এক বা একাধিক নেটওয়ার্ক কার্ড দেখা যাবে। সেখানে যদি Not Connected লেখা থাকে, তাহলে ডান ক্লিক করে Enable করে দিন। অল্প একটু পরেই দেখা যাবে ইথারনেট সংযোগটি কাজ করছে।
এর পরেও যদি সংযোগ পেতে সমস্যা হয়, তবে নেটওয়ার্ক সুইচ বা রাউটার প্রান্তে গিয়ে দেখতে হবে সেখানকার সংযোগ ঠিক আছে কি না। প্রয়োজনে সুইচ বা রাউটারের অন্য আরেকটি খালি পোর্টে সংযোগপ্রান্ত ঢুকিয়ে দেখা যেতে পারে। সমস্যার সমাধান না হলে নতুন একটি ইথারনেট তার পরিবর্তন করে লাগিয়ে দেখতে হবে সমস্যাটি আসলে ঠিক কোথায়।
এর পরেও যদি কাজ না করে, তাহলে নেটওয়ার্ক কার্ডটি একবার আনইনস্টল করে কম্পিউটার বন্ধ করে পুনরায় চালু (রিস্টার্ট) করুন। এর জন্য কম্পিউটার বা মাই কম্পিউটার আইকনে ডান ক্লিক করে ম্যানেজ অপশনে ক্লিক করুন। তারপর বাঁয়ের ডিভাইস ম্যানেজারে ক্লিক করে ডানের নেটওয়ার্ক অ্যাডাপ্টরস অপশনটি বিস্মৃত করুন। সেখানে যে নেটওয়ার্ক কার্ডটি ইনস্টল করা আছে, তাতে ডান ক্লিক করে আনইনস্টল করুন। এবার কম্পিউটারটি রিস্টার্ট করলে সেটি আবার নিজে থেকেই ইনস্টল হয়ে যাবে, সেই সঙ্গে দেখা যাবে সংযোগটিও হয়তো চালু হয়ে গেছে। এ ছাড়া কম্পিউটারের আইপি (ইন্টারনেট প্রটোকল) ঠিকানা, সাবনেট মাস্ক, গেটওয়ে, ডিএনএস সার্ভার ঠিকমতো বসানো আছে কি না, তা নেটওয়ার্ক প্রশাসক বা সেবাদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে নিশ্চিত করে নিতে হবে। —মঈন চৌধুরী/প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV