বাংলাদেশে পরবর্তী নির্বাচন কবে তা বাংলাদেশের মানুষই ঠিক করবে: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া–বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই
বাংলাদেশে পরবর্তী নির্বাচন কবে হবে, সেটা এ দেশের মানুষই ঠিক করবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া–বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। তিনি বলেন, ‘বাংলাদেশ যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। আমরা সামনে এগোতে চাই।’
আজ শনিবার দুপুরে আমেরিকান ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া–বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র দেখতে চায় যুক্তরাষ্ট্র। তা ছাড়া সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর সংলাপের আহ্বানও সমর্থন করে দেশটি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে নিশা দেশাই বলেন, রাজনৈতিক সংলাপের বিষয়ে বিএনপি নেতার অবস্থানকে সমর্থন করে তাঁর দেশ।
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) ফিরে পাওয়ার ব্যাপারে নিশা দেশাই বলেন, শ্রমিকের অধিকার ও তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ এর মধ্যে অনেক কিছু করেছে। এ ক্ষেত্রে দেশটির উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের শ্রমমানের উন্নয়ন, কর্মস্থানে শ্রমিকের নিরাপত্তা, ট্রেড ইউনিয়ন করার স্বাধীনতাসহ বিভিন্ন বিষয় দেখার জন্য একটি মূল্যায়ন কমিটি রয়েছে। এই কমিটি বিভিন্ন সময়ে বৈঠক করেছে। আগামী দিনে সেই কমিটির বৈঠক হবে। জিএসপি ফিরিয়ে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।প্রথম আলো
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!