Thursday, 29 October 2026 |
শিরোনাম
নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
সব ক্যাটাগরি

শারিরিক ও মানসিক প্রতিবন্ধীদের পাশে মানবিক দৃষ্টিতে সহানুভূতি নিয়ে দাঁড়ালে তারাও জীবনে ঘুরে দাড়াতে পারেন : জাতিসংঘ আয়োজিত আলোচনায় সায়মা হোসেন পুতুল

অনলাইন ডেস্ক পঠিত: 171 বার

প্রকাশিত: December 2, 2014 | 10:13 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বিশ্ব ডিজএ্যাবিলিটি দিবস উপলক্ষে জাতিসংঘ আয়োজিত আলোচনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ও গ্লোবাল অটিজম পাবলিক হেলথ ইনিশিয়েটিভ ইন বাংলাদেশের জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন সায়মা হোসেন পুতুল বলেছেন, ডিজএ্যাবল লোকেরা সমাজের বোঝা নয়। তারা আমাদেরই সন্তান। তাদের অবহেলার দৃষ্টিতে দেখার কোন সুযোগ নেই। শারিরিক ও মানসিক প্রতিবন্ধীদের পাশে মানবিক দৃষ্টিতে সহানুভূতি নিয়ে দাঁড়ালে তারাও জীবনে ঘুরে দাড়াতে পারেন। ডিজএ্যাবল লোকদের সাধারন মানুষের মত বাঁচার অধিকার রয়েছে। তাদের সমস্যা দূরীকরণে পারিবারিক পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক মহলের বিশেষ মনোযোগই মূল হাতিয়ার। তিনি বলেন, শারিরিক ও মানসিক প্রতিবন্ধীকে কোন রকম হেলা না করে তাকে সহযোগিতা করতে হবে। ডিজএ্যাবল লোকদের পুনর্বাসনে বিত্তবান-হৃদয়বান বিশ্ববাসীর প্রতি তিনি উদাত্ত আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশ মিশনের মান্যবর স্থায়ী প্রতিনিধি ড.এ.কে আব্দুল মোমেনসহ বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধি, রাষ্ট্রদূত ছাড়াও কূটনীতিকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় সময় ০২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের কনফারেন্স রুম-৮ এ ‘Mental well-being, disability and development: toward accessible and inclusive sustainable development goals’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে প্যানেল আলোচক হিসাবে এ আহ্বান জানান তিনি। সেমিনারে সায়মা ওয়াজেদ হোসেন ডিজএ্যাবল লোকদের পুনর্বাসনে বাংলাদেশ সরকারের গৃহীত নানান পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, শারিরিক ও মানষিক প্রতিবন্ধী ও অসামর্থবানদের পুনর্বাসনে বাংলাদেশে বর্তমান শেখ হাসিনা প্রশাসন নানান পদক্ষেপ নিয়েছে। তন্মধ্যে এই প্রতিবন্ধীদের চিহ্নিতকরন, তাদের কাউন্সিলিং প্রদান, তাদের জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করা, কর্ম সংস্থানের ব্যবস্থা করাসহ নানান পদক্ষেপ রয়েছে।
অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন জাতিসংঘের ‘সেক্রেটারিয়েট ফর দি কনভেনশান অন দি রাইটস অব পারসনস উইথ ডিজএ্যাবিলিটিজ’ এর চীফ আকিকো ইটো। অনুষ্ঠানে সায়মা ওয়াজেদ হোসেন ছাড়াও প্যানেল আলোচক ছিলেন আর্জেন্টিনার স্থায়ী প্রতিনিধি মারিয়া ক্রিস্টিনা পার্সেভাল, জাতিসংঘ গ্লোবাল হেলথ এর কো-অর্ডিনেটর ড. আটসুরো সুটসুমী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানী ড. মার্ক ভেন ওমেরেন, মেলবোর্ন ইউনিভার্সিটির অধ্যাপক হেরি মিনাজ, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি রিসার্স ইন্সস্টিটিউট এর ড. কামাল লেমিচেনি, ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর রিসার্স এন্ড এডুকেশন অন ডিপ্রেশান এর কেথরিন গুয়েটজকি ও টোকিও বিশ্ব ব্যাংক লার্নিং সেন্টার এর ড. তাকাশি ইজুটসু।
অনুষ্ঠানে সায়মা ওয়াজেদ হোসেন উপস্থিত সুধীজনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় সঞ্চালক আকিকো ইটো অটিজম আন্দোলনে সায়মা ওয়াজেদের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ