মোনালিসা : মডেল থেকে সেলস গার্ল
এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোনালিসা এখন নিউইয়র্কে কুইন্সমলে একটি প্রসাধন সামগ্রীর স্টোরে চাকরি নিয়েছেন। পণ্যের প্রসারে যিনি ছিলেন বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানের প্রথম পছন্দ এখন নিউইয়র্কে জীবন বাস্তবতায় এক কঠিন সময়ের মুখোমুখি। পণ্যের মডেল থেকে তিনি এখন পণ্য সামগ্রীর বিক্রেতা।
বাংলাদেশের একটি নামকরা দৈনিকে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর ঢাকা ও নিউইয়র্কে মিডিয়া অঙ্গণে তোলপাড় চলছে। কেউ মোনালিসার প্রতি সহানুভুতিশীল, কেউ-বা তার বর্তমান অবস্থাকে তার ভুল সিদ্ধান্ত হিসেবে দেখছেন। কেউ বলছেন সব কাজেই সম্মানের, সেভাবেই দেখা উচিত। বিশেষ করে আমেরিকার মতো জায়গায় অনেক নামকরা ব্যক্তিও অনেক কাজ করেন যা বাংলাদেশের প্রেক্ষাপটে অকল্পনীয়। বাংলাদেশের কোনো সেলিব্রিটি যখন নিউইয়র্কে সেল্স গার্লের কাজ করেন তখন তা তার পূর্বের কাজের সঙ্গে সাঞ্জস্যপূর্ণ নয়Ñ এমন মন্তব্যও করেছেন কেউ কেউ।
খবর নিয়ে জানা গেছে, মোনালিসা নিউইয়র্কের কুইন্সমলে ম্যাক স্টোরে কাজ করছেন এ খবর শুনে অনেকেই কৌতুহলী হয়ে কুইন্সমলে যাচ্ছেন। কেউ কেউ এ নিয়ে ফেইসবুকে স্ট্যাটাসও দিয়েছেন। আর এতে খবর ছড়িয়ে পড়েছে সারা বিশ্বের বাংলাদেশিদের মধ্যে।
পত্রিকাটি লিখেছে, সম্প্রতি নিউইয়র্কের একটি বাংলা টিভি চ্যানেলের চাকরি ছেড়ে তিনি প্রসাধনী সামগ্রী ম্যাকের সেল্স গার্লের কাজ নিয়েছেন। নিউইয়র্কের কুইন্স মলে ম্যাক-এর স্টোরে গত মাস (অক্টোবর) থেকে সেল্স গার্লের কাজ করছেন তিনি। পাশাপাশি একটি এয়ারলাইন্সের টিকিট কাউন্টারেও মোনালিসা টিকেট বিক্রির কাজ করেন বলে জানিয়েছে পত্রিকাটি। পত্রিকাটি লিখেÑ মডেলিং ও অভিনয় ক্যারিয়ারের পড়ন্ত সময়ে সংগীত শিল্পী ও কম্পোজার হাবিব ওয়াহিদের সাথে মোনালিসার সম্পর্কের বিষয়টি ব্যাপকভাবে চাউর হয়। কিন্তু সে সম্পর্ক শেষ পর্যন্ত পরিণতি পায়নি। এরপর অনেকটা হুট করেই ফাইয়াজ শরীফ ফাসবীর নামে এক প্রবাসীকে বিয়ে করে নিউইয়র্কে পাড়ি দেন মোনালিসা। এরপর সংসার বেশি দিন টেকেনি। পারিবারিক কলহের জেরে স্বামীর বিরুদ্ধে মামলা করেন মোনালিসা। সেই মামলা এখন বিচারাধীন।
জানা গেছে, সম্প্রতি নিউইয়র্কের টাইম টিভির উদ্বোধনী অনুষ্ঠানে এসে মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী একটি লেখা লিখেন মোনালিসাকে নিয়ে। মানবজমিন সম্পাদক বলেন, মেয়েটি টাইম টিভিতে আমাকে (মতিউর রহমান চৌধুরী) দেখেই একগাদা অভিযোগ আমার বিরুদ্ধেই করে বসলেন। মানবজমিন-এ তার সম্পর্কে নাকি পেটবানানো কি রিপোর্ট করা হয়েছে। মতিউর রহমান চৌধুরীর ওই লেখাটিতে তিনি মোনালিসা যে বাংলাদেশের একজন নামকরা মডেল ছিলেন, তার যে যথেষ্ঠ খ্যাতি ছিল তা তুলে ধরেন। সেখানে তিনি উল্লেখ করেন, মোনালিসা ছিলেন অনেকটাই হতাশ। মোনালিসা যে প্রবাসী ফাইয়াজ শরীফকে বিয়ে করে ভুল করেছেন সেকথাও ছিল। ঢাকায় ফিরবেন সহসা? প্রশ্ন করেছিলেন মতিউর রহমান চৌধুরী। মোনালিসা তখন বলেন, আশা রাখি। আপনি তো জানেন, আইনের কিছু বাধ্যবাধকতা রয়েছে। সব শেষ হয়ে গেলে অন্য এক জীবন হয়তো বেছে নেবো। মানবজমিন সম্পাদকের এই লেখাটি মোনালিসা তার ফেইসবুকে শেয়ার করেন ২৬ অক্টোবর।
আর দৈনিক ইত্তেফাকে মোনালিসাকে নিয়ে আলোচিত রিপোর্টটি ছাপা হয় ২ ডিসেম্বর। অনেকেই বলছেন, মানবজমিন সম্পাদক সহানুভূতি নিয়ে যে রিপোর্ট করেছেন সেই তথ্যগুলোর সাথে আরো কিছু তথ্য যোগ করে নেতিবাচক ঢঙে মোনালিসাকে নিয়ে রিপোর্ট ছাপা হয় ইত্তেফাকে। আর এ নিয়েই আলোচনা চলছে সর্বত্র।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!