বিশ্বের সবচেয়ে ভয়ংকর ১০ রাষ্ট্র
বিশ্বের ভয়ংকর রাষ্ট্রের একটি তালিকা প্রকাশ করেছে ওয়াশিংটনভিত্তিক গোয়েন্দাবিষয়ক চিন্তন গোষ্ঠী ইন্টারসেন্টার। তালিকার সবার ওপরে রয়েছে ইরাক।
আজ বুধবার বার্তা সংস্থা পিটিআই জানায়, প্রতিষ্ঠানটি গতকাল মঙ্গলবার তালিকাটি বিন্যস্ত করে।
গত ৩০ দিনে সন্ত্রাসী ও বিদ্রোহী তত্পরতার ওপর ভিত্তি করে দেশের হুমকির সূচক (সিটিআই) শীর্ষক ওই তালিকাটি তৈরি করা হয়েছে।
তালিকায় সবার ওপরে উঠে আসায় সবচেয়ে ভয়ংকর রাষ্ট্র হয়েছে ইরাক। শীর্ষ ১০টি ভয়ংকর রাষ্ট্রের বাকি দেশগুলো হলো—নাইজেরিয়া (দ্বিতীয়), সোমালিয়া (তৃতীয়), আফগানিস্তান (চতুর্থ), ইয়েমেন (পঞ্চম), সিরিয়া (ষষ্ঠ), লিবিয়া (সপ্তম), পাকিস্তান (অষ্টম), মিসর (নবম) ও কেনিয়া (দশম)।প্রথম আলো
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








