Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

‘নিশা দেশাইকে দুই আনার মন্ত্রী’ এবং রাষ্ট্রদূত ড্যান মজিনাকে কাজের মেয়ে মর্জিনা হিসেবে তুচ্ছ-তাচ্ছিল্য করার তীব্র প্রতিবাদ : সৈয়দ আশরাফুল ইসলামকে ক্ষমা প্রার্থনার দাবিতে নিউইয়র্কে তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক পঠিত: 175 বার

প্রকাশিত: December 15, 2014 | 5:47 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : ‘নিশা দেশাইকে দুই আনার মন্ত্রী’ এবং রাষ্ট্রদূত ড্যান মজিনাকে কাজের মেয়ে মর্জিনা হিসেবে তুচ্ছ-তাচ্ছিল্য করার তীব্র প্রতিবাদ ও এর জন্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে নি:শর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানানো হয়েছে নিউইয়র্ক থেকে। স্থানীয় সময় ১৪ ডিসেম্বর রোববার সন্ধ্যায় নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপি এবং তারেক পরিষদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটি ইউএসএ’র যৌথ উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত’ বক্তব্য প্রদান করে সৈয়দ আশরাফ অমার্জনীয় অপরাধ করেছেন এবং প্রকারান্তরে তিনি যুক্তরাষ্ট্র প্রবাসীদেরও হেয়-প্রতিপন্ন করেছেন। সংবাদ সম্মেলন বলা হয়, সৈয়দ আশরাফ তার ‘কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত’ বক্তব্য প্রত্যাহার এবং নি:শর্ত ক্ষমা প্রার্থনা না করলে তাকে মন্ত্রী পরিষদ থেকে অপসারণ করতে হবে। অন্যথায় প্রবাসীরা দুর্বার আন্দোলনে যেতে বাধ্য হবে বলেও সম্মেলন থেকে হুমকি দেয়া হয়।
নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে এ সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা এবং তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান আকতার হোসেন বাদল।
সংবাদ সম্মেলনে আকতার হোসেন বাদল যুক্তরাষ্ট্র সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগি যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্র মন্ত্রী এবং রাষ্ট্রদূত সম্পর্কে সৈয়দ আশরাফের তুচ্ছ-তাচ্ছিল্যে ভরা বক্তব্যের বিষয়ে কোন ব্যবস্থা নেননি প্রধানমন্ত্রী।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আকতার হোসেন বাদল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার নিন্দা ও প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে অবিলম্বে তারেক রহমানের নামে দায়েরকৃত সব রাজনৈতিক উদ্দেশ্যমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান বাদল। সরকারকে হুশিয়ারি দিয়ে তিনি বলেন, অবিলম্বে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে সব মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় রাজপথ ও আইনী লড়াইয়ের মাধ্যমেই জিয়া পরিবারের বিরুদ্ধে সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাম্প্রতিক সময়ে বেশ কিছু সত্য কথা বলেছেন। এরপর থেকেই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দেশের স্বার্থে কথা বলার কারণে তাকে দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করার গভীর ষড়যন্ত্র চালানো হচ্ছে। তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
সংবাদ সম্মেলনে আকতার হোসেন বাদল বলেন, বাংলাদেশের মানুষ এখন ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেতে তারেক রহমানের অপেক্ষায়। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন ঠেকাতেই সরকার এসব মিথ্যা মামলা করছে অভিযোগ এনে তিনি বলেন, তারেক রহমান যেদিন বাংলাদেশের মাটিতে পা দিবেন, সেদিন লাখ লাখ মানুষের ঢল নামবে। বীরের বেশে বিএনপির এই নেতা বাংলাদেশে না ফেরা পর্যন্ত তারেক পরিষদ সোচ্চার থাকবে বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন তারেক পরিষদের মহাসচিব জসীম উদ্দিন ভিপি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তারেক পরিষদ নেতা মোয়াজ্জেম হোসেন, নিজামুল শাহীর, আনিসুর রহমান, হুমায়ূন কবীর, মোস্তাফিজুর রহহমান, এনামুল কবির অপু, জহিরুল ইসলাম, জয়নাল প্রমুখ।
ওই সংবাদ সম্মেলনে অবিলম্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে আন্তর্জাতিক লবিং জোরদারেরও সংকল্প পূন:ব্যক্ত করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ