Thursday, 29 October 2026 |
শিরোনাম
নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশী কিশোর মোহাম্মদ ইসলামের বিলিয়নির হওয়ার খবরটি ভুয়া : প্রকাশিত খবরের জন্য ক্ষমা চাইল নিউইয়র্ক ম্যাগাজিন

অনলাইন ডেস্ক পঠিত: 163 বার

প্রকাশিত: December 16, 2014 | 11:18 PM

যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশী কিশোর মোহাম্মদ ইসলামের বিলিয়নির হওয়ার যে খবরটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল, সেটি শেষ পর্যন্ত ভুয়া বলে জানা গেছে। প্রকাশিত খবরের জন্য ক্ষমা চেয়েছে নিউইয়র্ক ম্যাগাজিন। বিবিসি এ খবর জানিয়েছে।

সূত্র জানায়, নিউইয়র্ক ম্যাগাজিনে গত সোমবার ১৭ বছর বয়সী ওই স্কুলছাত্র প্রায় পাঁচ শ’ ৫৬ কোটি ৪৮ লাখ টাকার (৭২ মিলিয়ন মার্কিন ডলার) মালিক হওয়ার খবর প্রকাশিত হয়। এরপর বিষয়টি নিয়ে আরো অনুসন্ধান চালানো হলে জানা যায় খবরটি আসলে ভুয়া। যাকে নিয়ে এই খবর, মঙ্গলবার দ্য নিউইয়র্ক অবজারভারকে দেয়া এক সাক্ষাৎকারে সেই স্কুলছাত্র মোহাম্মদ ইসলাম স্বীকার করেছেন যে, পুরো ব্যাপারটিই ছিল সাজানো।

ভুল খবর প্রকাশের জন্য দোষ স্বীকার করে পাঠকদের কাছে ক্ষমা চেয়েছে নিউইয়র্ক ম্যাগাজিন। খবরটি প্রকাশের ক্ষেত্রে এর সত্যতা যাচাইয়ের প্রক্রিয়াটি যথেষ্ট ছিল না বলেও বিবৃতি দিয়েছে তারা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ