Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

রোগ ঠেকাবে চেয়ার

অনলাইন ডেস্ক পঠিত: 135 বার

প্রকাশিত: December 19, 2014 | 3:31 PM

চেয়ারে বসে কাজ করার স্বাস্থ্যঝুঁকি অনেক। যারা অফিসে একনাগাড়ে বসে কাজ করেন নড়াচড়ার অভাবে তাদের তেমন ক্যালরি খরচ হয় না। গবেষণায় দেখা গেছে, যারা দিনে ৪ ঘণ্টা বসে কাজ করেন, তাদের দেহে বাসা বাঁধতে পারে ক্যান্সার, ডায়াবেটিস ও হৃদরোগের মতো দীর্ঘমেয়াদি নানা রোগ। এ ছাড়া বসার ভঙ্গির কারণেও বাধতে পারে বিপত্তি। কোমর ও পিঠে ব্যথা এখন একটি সাধারণ সমস্যায় পরিণত হয়েছে। এসব সমস্যার সমাধান দিতে পারে দোপেয়ে চেয়ার। ফরাসি ডিজাইনার বেনোইত মাল্টা এর উদ্ভাবক। তিনি এর নাম দিয়েছেন ‘ইন্যাকটিভাইট’।

দেখতে ঝুঁকিপূর্ণ হলেও ‘ইন্যাকটিভাইট’ এর ব্যবহারকারীর শারীরিক ক্রিয়া বাড়াতে সহায়ক। চেয়ারটি দোপেয়ে হওয়ায় ব্যবহারকারী ভারসাম্য রক্ষায় সবসময় তৎপর থাকবে। এতে তার শরীর সর্বদা ক্রিয়াশীল থাকবে। এ কারণে রোগবালাই থাকবে দূরে। আর ভারসাম্য রক্ষার সময় ব্যবহারকারীর মেরুদণ্ড থাকবে আদর্শ অবস্থানে। এতে ঠেকানো যাবে কোমর ও পিঠ ব্যথাও। তবে মজার ব্যাপার হলো, দোপেয়ে হলেও এই চেয়ার কখনও পড়ে যাবে না। তাই নিরাপদেই ব্যবহার করা যাবে এটি।

‘ইন্যাকটিভাইট’ আরামদায়ক না হলেও এটি একটি এক্সারসাইজ বলের মতো কাজ করে। ব্যবহারকারী বাধ্য হবেন এতে সঠিক ভঙ্গিতে বসতে। তবে এটি ঘণ্টার পর ঘণ্টা একনাগাড়ে ব্যবহার করা স্বাস্থ্যসম্মত নয়। প্রতি দুই ঘণ্টা পর পর বিরতি নিয়ে বসতে হবে এতে।

বেনোইত মাল্টা জানান, চেয়ারে বসাজনিত স্বাস্থ্যঝুঁকির সমস্যায় তার উদ্ভাবিত ‘ইন্যাকটিভাইট’ একটি সমাধান। অফিস কর্মীদের দিনের ৭০ শতাংশ সময় চেয়ারে বসে কাটাতে হয়। তাদের শারীরিক ক্রিয়াশীলতা বাড়াতেই তিনি এই উদ্ভাবনে উদ্বুদ্ধ হয়েছেন। তিনি আশা করেন, এই চেয়ার মানুষকে আরও সক্রিয় হতে আগ্রহী করবে। সূত্র : ডেইলি মেইল।সমকাল

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV