নিউইয়র্কে বগুড়া সমিতি অফ নর্থ আমেরিকার বিজয় দিবস উদযাপন
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বগুড়া সমিতি অফ নর্থ আমেরিকার আয়োজনে গত ১৭ই ডিসেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসে টক অব দ্য টাউন রেষ্টুরেন্টে বিজয় দিবস উদযাপিত হয়। অনুষ্ঠানে পবিত্র কোরান থেকে তেলওয়াত করেন রওনাক হোসেন রাতিন। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ এ কাদির এবং যৌথভাবে সভা পরিচালনা করেন সমিতির সাধারন সম্পাদক আশরাফ হোসেন রতন ও সাবেক সাধারন সম্পাদক মাসুদুল হক রুবেল। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম হ্ওালাদার এবং গোবিন্দগঞ্জ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলহাজ্জ জহুরুল ইসলাম টুকু।
সভায় বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সমিতির কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ এন মন্ডল ফানসু, আগা ই জলিল তুহিন, মাসুদুল হক রুবেল, সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন সবুজ, ছোট্ট মনি এ্যারিন, মুক্তিযোদ্ধা কন্যা এ্যাডঃ সুরাইয়া মনিরা, বাংলাদেশ সোসাইটির সাধারন সম্পাদক আব্দুর রহিম হ্ওালাদার এবং গোবিন্দগঞ্জ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আলহাজ্জ জহুরুল ইসলাম টুকু।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন রেজাউদ্দৌলা এ্যাপোলো, রোকেয়া বেগম, ওবাইদুল হক, আতাউর রহমান লিটন, এ্যাডঃ সুরাইয়া মনিরা, রবিউল ইসলাম, রাশেদ আল হেলাল রতন, গোলাম রাব্বানী (রাজু), ইউসুফ আলী, রাশিদা খাতুন হীরা, মনিরা হক, চন্দনা, মুন, কবির, সোহেল, মোস্তফা, শাহ আলম, লিপন প্রমুখ।
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone