বিশ্বের কনিষ্ঠতম সুপারমডেল ক্রিস্টিনা
নীল চোখ, হানি ব্লন্ড এক গোছা চুল আর অসাধারণ সুন্দর হাসি। মাত্র তিন বছর বয়সে মডেলিং দুনিয়ায় পা রেখেছিল ক্রিস্টিনা পামোনেভা। আজ মাত্র ৯ বছর বয়সে রাশিয়ার অন্যতম জনপ্রিয় সুপারমডেল সে।
বিশ্বের সবচেয়ে কম বয়সে সুপারমডেলের তকমা পাওয়া ক্রিস্টিনার ফেসবুক ফলোয়ারের সংখ্যা জানলে মাথায় হাত পড়তে পারে আপনার। সংখ্যাটা ২৫ লাখ ৮৩ হাজার ৮৬৪ জন। প্রোফাইলটি চালান ক্রিস্টিনার মা, যিনি নিজেও এক সময় মডেল ছিলেন। মূলত মায়ের প্রেরণাতেই র্যা ম্পে হাঁটা শুরু করে সে।
তিন বছর বয়সেই বিশ্বের সেরা ব্র্যান্ডগুলোর নজরে পড়ে যায় ক্রিস্টিনা। কে নেই সেই তালিকায়- রবের্তো কাভালি, আরমানি, ডলচে অ্যান্ড গাবানা, বেনেটন। মডেলিংই নয়, জিমন্যাস্টিকও ভীষণ প্রিয় ক্রিস্টিনার। আর বেশ দক্ষতার সাথেই জিমন্যাস্টিকস করে সে। সাত বছর বয়সেই ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ’-এর কভার পেজে মুখ দেখানো হয়ে গেছে।
কিন্তু এবার সেই ‘ভোগ’ পত্রিকাই ক্রিস্টিনাকে নিয়ে সমালোচনায় মেতেছে। তাদের দাবি, মাত্র ৯ বছর বয়সে কোনো শিশুকে এভাবে খোলামেলা পোশাকে পুরুষদের বিজ্ঞাপনে ব্যবহার করা উচিত নয়।নয়া দিগন্ত
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








