Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস বিপা’র সনদপত্র বিতরণ ও বিজয় দিবস উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 149 বার

প্রকাশিত: December 20, 2014 | 5:24 PM

ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস বিপা তাদের স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে উদযাপন করলো তাদের স্কুলের বার্ষিক সনদপত্র বিতরণ ও বিজয় দিবসের অনুষ্ঠান। এতে স্কুলে ছাত্রছাত্রী অভিভাবক ছাড়াও উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। গত ১৪ ডিসেম্বর রোববার এস্টোরিয়ার পিএস ২৩৪ মিলনায়তনে বর্ণঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।IMG_0182
অনুষ্ঠানে নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান, মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুন, কমিউনিটি এক্টিভিস্ট আব্দুল হাই জিয়া বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠান স্পন্সরকারী উৎসব ডট কমের অন্যতম কর্ণধার কামাল হায়দার মিঠু। বিপার ঐতিহ্য অনুযায়ী সন্ধ্যা ঠিক সাড়ে ৬টায় অনুষ্ঠানের শুরু হয় সাবিনা শারমীনের কবিতা আবৃত্তি দিয়ে।
বিপার অধ্যক্ষ সেলিমা আশরাফ স্কুলের সকল শিক্ষকের সাথে দর্শকদের পরিচয় করিয়ে দেন। এর পর শুরু হয় সনদপত্র ও ট্রফি বিতরণ পর্ব।
অনুষ্ঠানে বিপার দ’ুজন অভিভাবক মনিরা ইয়াসমীন ও মোহাম্মদ মুহিত বিপা নিয়ে তাদের অভিব্যক্তি, মতামত, অনুভূতি ব্যক্ত করেন। এ বছর বিপাতে বিশেষ অবদান রাখার জন্য জেরিন ইসলাম ও নিশাত চৌধুরীকে বিশেষ ট্রফি প্রদান করা হয়।
এরপর শুরু হয় বিপার বিজয় দিবসের অনুষ্ঠান। ‘বিজয় পতাকা’, ‘পেয়েছি স্বদেশ আমি’, ‘অনাদি সমন্বয়’ ও ‘একাত্তরের বীর বাঙালি’ শিরোনামে চারটি পর্বের অনুষ্ঠানে ছিল ভিন্ন ভিন্ন মাত্রা। কবিতা, দেশাত্মবোধক গান, ছাড়া, নাচ ছিল এ সকল অনুষ্ঠানের বিষয়বস্তু।IMG_0279
এর মধ্যে ছিল শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে কবিতা পাঠের অনুষ্ঠান অনাদি সঞ্চয়। একাত্তরের সকল মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীর স্মরণে উপস্থাপন করা হয় নৃত্যানুষ্ঠান ‘একাত্তরের বীর বাঙালি’।
এ অনুষ্ঠানে নাচের মধ্য দিয়ে একাত্তরে পাকিস্তানিদের বর্বরতা, হিংসা, জিঘাংসা, অত্যাচার, নারী নির্যাতন ইত্যাদি ঘটনাগুলো তুলে ধরা হয়। নৃত্য পর্বটির কোরিওগ্রাফিতে ছিলেন এনি ফেরদৌস।
একাত্তরে বীর বাঙালি পর্বে মঞ্চের অন্তরালে কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিকার মুমু আনসারী। গানে এবং নৃত্যে অংশ নিয়েছেন বিপার ছাত্রছাত্রীরা। তবলায় ছিলেন পিনাক কান্তি গোস্বামী, হারমোনিয়াম এ নিলোফার জাহান, নাদিয়া আহমেদ ও তাসনীম ইসলাম।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV