Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে গুলি করে ২ পুলিশ কর্মকর্তা হত্যা

অনলাইন ডেস্ক পঠিত: 94 বার

প্রকাশিত: December 21, 2014 | 5:02 PM

নিউইয়র্কে গতকাল এক কৃষ্ণাঙ্গ বন্দুকধারীর গুলিতে দুই পুলিশ অফিসার নিহত হয়েছে। এ সময় ওই দুই পুলিশ প্যাট্রোল কারের ভেতর বসে ছিল। গুলি করেই নিকটবর্তী পাতাল রেল ষ্টেশনের দিকে দৌঁড়ে পালিয়ে যায় বন্দুকধারী। এরপর নিজেকে গুলি করে আত্মহত্যা করে সে। নিহত দুই পুলিশ কর্মকর্তার নাম রাফায়েল রামোস ও লিউ ওয়েনজিন বলে জানা গেছে। হামলাকারীকে ইসমাইয়ল ব্রিন্সলে বলে চিহ্নিত করেছে পুলিশ। বন্দুকধারী ব্রিন্সলে কৃষ্ণাঙ্গ ছিলেন। অপরদিকে দুই পুলিশ কর্মকর্তার একজন হি¯প্যানিক ও অপরজন এশিয়ান ছিলেন। এ খবর দিয়েছে বিবিসি অনলাইন। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশকে হামলার আগে, নিজের এক্স-গার্লফ্রেন্ডকে তিনি গুলি করে আহত করেছিলেন। তারও আগে ওই বন্দুকধারী সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অ্যাকাউন্টে পুলিশ বিরোধী বক্তব্য লিখে গিয়েছিলেন। এ ব্যাপারে নিউ ইয়র্কের মেয়র বিল দ্য ব্লাসিও পুলিশের প্রতি হূমকিস্বরূপ এমন কিছু কোথাও পোস্ট হতে দেখলে কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করেছেন। তিনি বলেন, হামলার পর গোটা শহর শোকাহত। তবে এমন এক সময় এ ঘটনা ঘটলো যখন নিউ ইয়র্ক পুলিশ তাদের কৌশল নিয়ে ব্যপক সমালোচনার মুখে আছে। এ মাসের প্রথম দিকে নিউ ইয়র্কের একটি গ্র্যান্ড জুরি এক কৃষ্ণাঙ্গ হত্যার জন্য দায়ী শ্বেতাঙ্গ পুলিশ অফিসারকে বিচারের মুখোমুখি না করার সিদ্ধান্ত নেয়। এর ফলে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরে ব্যপক জনবিক্ষোভ দেখা দেয়। বন্দুকধারী ব্রিন্সলে নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টকে নিজের শেষ পোস্ট হিসেবে লেখেন। এছাড়া পুলিশ কর্মকর্তাদের হত্যা করাটা কৃষ্ণাঙ্গ এরিক গার্নারের হত্যার প্রতিশোধ বলেও উল্লেখ করেছেন তিনি। তবে একে ‘হত্যাকা-’ বলে আখ্যায়িত করেছেন নিউ ইয়র্কের পুলিশ কমিশনার ও মেয়র। অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার এ ঘটনাকে ‘অনির্বচনীয় বর্বর ঘটনা’ বলে আখ্যায়িত করেছেন। এদিকে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, নিউ ইয়র্কে পুলিশের উপর গুলি করার ঘটনা বেশ বিরল। শেষবার ২০১১ সালে এক পুলিশ অফিসারের উপর গুলির ঘটনা ঘটেছিল।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV