Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

শিগগিরই দেশে ফিরে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন সাদেক হোসেন খোকা!

অনলাইন ডেস্ক পঠিত: 36 বার

প্রকাশিত: December 22, 2014 | 4:16 PM

যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা বলেছেন, ক্যানসারের চিকিৎসা গ্রহণ শেষে শিগগিরই তিনি দেশে ফিরবেন এবং সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনে শরিক হবেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, সরকারের মামলা-হামলার ভয়ে নয়, বরং ক্যানসারের চিকিৎসা গ্রহণের জন্যই তিনি দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করছেন। চিকিৎসকের পরামর্শের ভিত্তিতে শিগগিরই দেশে ফিরে পুরো মাত্রায় রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র আগমনের পর এ প্রথম প্রকাশ্যে সাংবাদিকদের মুখোমুখি হলেন বিএনপির এ নেতা। গত ৬ মাসেরও বেশি সময় ধরে তিনি চিকিৎসার কারণে দেশের বাইরে অবস্থান করছেন।কেমোথেরাপি গ্রহণসহ চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে থাকার কারণে তিনি দেশে ফিরতে পারছেন না।
রোববার নিউইয়র্কে সংবাদ সম্মেলনটির আয়োজন করেন স্থানীয় বিএনপির নেতারা। মূলত শিকাগো সিটিতে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে সড়কের নামকরণকে ঘিরে উদ্ভূত পরিস্থিতির বিষয়ে কথা বলেন তারা। সাদেক হোসেন খোকা সেখানে উপস্থিত ছিলেন অতিথি হিসেবে। এ সময় তিনি সমপ্রতি লন্ডন সফরকালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। তবে তার চিকিৎসার অগ্রগতির বিষয়ে কথা বলেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা ডা. মজিবুর রহমান মজুমদার। তিনি জানান, কিডনি ক্যান্সারে আক্রান্ত সাদেক হোসেন খোকা চিকিৎসা নিচ্ছেন ম্যানহাটনের মেমোরিয়াল স্লোন ক্যাটারিং হসপিটালে। সেখানে তাকে ওর‌্যাল কেমোথেরাপি দেয়া হচ্ছে এবং নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। প্রথম ধাপের কেমোথেরাপি শেষ হলে চিকিৎিসকের পরামর্শ সাপেক্ষে তিনি দেশে ফিরে যাবেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাদেক হোসেন খোকা জানান, সমপ্রতি লন্ডন সফরকালে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে তার। দেশবাসীকে সঙ্গে নিয়ে সর্বাত্মক আন্দোলনের মাধ্যমে বর্তমান অনির্বাচিত ও অবৈধ সরকারকে বিদায় করা সম্ভব হবে বলে তারা একমত হয়েছেন। সে কারণে চিকিৎসকের পরামর্শের ভিত্তিতেই শিগগিরই দেশে ফিরে সর্বাত্মক আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে জিল্লুর রহমান ও সোলায়মান ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া জিয়াউর রহমানের নামে সড়কের নামকরণের অন্যতম উদ্যোক্তা ও শিকাগো সিটির কাউন্সিলম্যান শাহ মোজাম্মেল নান্টু এতে বক্তব্য দেন।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV