Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

অতিরিক্ত মোটা হলেই চাকরি থেকে বিদায়!

অনলাইন ডেস্ক পঠিত: 97 বার

প্রকাশিত: December 23, 2014 | 1:36 PM

অতিরিক্ত মোটা হলেই চাকরি নট! হ্যা, এমন রায়ই দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ আদালত ‘ইইউ কোর্ট অব জাস্টিস’। তবে বিষয়টি চাকরিদাতা কর্তৃপক্ষের হাতে রেখেছেন আদালত। অর্থাৎ, মোটা হওয়ার জন্য যদি কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়, তবে কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে বাদ দিতে পারবে।
বৃহস্পতিবার দেওয়া এই রায়ে বলা হয়েছে, ‘স্থ’ূলতাই অক্ষমতা’। এখন থেকে এই রায়ের আলোকে কর্মী ছাটাই করতে পারবে ইইউর দেশগুলো। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
অতিরিক্ত মোটা হওয়ার কারণে চাকরিচ্যুত হওয়া এক ব্যক্তি ইইউ কোর্ট অব জাস্টিসে মামলা ঠুকেছিলেন। কিন্তু আদালত এই বিষয়ে শুনানির পর তার বিরুদ্ধেই রায় দিলেন। আদালত বলেন, কর্মক্ষেত্রে পরিপূর্ণ ও কার্যকরী অংশগ্রহণে স্থ’ূলতা সমস্যা হয়ে দাঁড়ালে, সেই ব্যক্তি কাজের অক্ষম হিসেবে বিবেচিত হবেন।
আদালতের এই রায়ে ইউরোপের মোটা মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সম্প্রতি ডেইলি মেইলের এক গবেষণামূলক প্রতিবেদনে বলা হয়, দেশটির এক-তৃতীয়াংশের বেশি মানুষ অতিরিক্ত মোটা।
তবে আদালত এ-ও বলেছে, মোটা হলেই চাকরি যাবে এমনটি নয়। যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন মোটা থাকার কারণে কর্মক্ষমতা হারিয়ে ফেলেন, তখন তাকে ‘অক্ষম আইন’-এর আওতায় ফেলা হবে।
ডেনমার্কে যে ব্যক্তি চাকরি হারিয়ে আদালতের শরণাপন্ন হন, তার ওজন ১৬০ কেজি। এত ওজন নিয়ে ঠিকঠাক কাজ করতে পারেন না তিনি- এমন অভিযোগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV