Thursday, 29 October 2026 |
শিরোনাম
নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
সব ক্যাটাগরি

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই ও রাষ্ট্রদূত ড্যান মজিনাকে কটুক্তির প্রতিবাদে ওয়াশিংটনে বাংলাদেশিদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক পঠিত: 185 বার

প্রকাশিত: December 23, 2014 | 2:04 PM

বাংলা প্রেস : যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ও ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা সম্পর্কে কটুক্তি করায় বাংলাদেশের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের পদত্যাগের দাবিতে গত সোমবার বিকেলে ওয়াশিংটন ডিসির ষ্টেট ডিপার্টমেন্টের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে। যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশি আমেরিকান সিটিজেনস ফোরাম আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে সংগঠনের নেতা-কর্মিসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মিরা অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব  ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন ও বিএনপি কেন্দ্রিয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান।

বিএনপি কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, বর্তমান সরকারের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ও ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা সম্পর্কে যে কটুক্তি করেছেন তা একেবারের নিন্দনীয়। এর ফলে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে সুসস্পর্ক অব্যাহত ছিল তা অচিরেই নষ্ট হয়ে যাবে। বাংলাদেশের একজন মন্ত্রী যুক্তরাষ্ট্রের মন্ত্রীদের ব্যাপারে এ ধরনের ন্যাক্কারজনক কথা সাহস পায় কোথা থেকে। তিনি সৈয়দ আশরাফুলের কটুক্তি মুলক বক্তব্যের সঠিক বিচারসহ অচিরের পদত্যাগ দাবি করেন।  তিনি আরও বলেন, বর্তমান সরকার অবৈধ সরকার। গত ৫ জানুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাতে বাংলাদেশের মানুষের কোন অংশগ্রহন ছিল না। শুধু লোক দেখানো নির্বাচন। বহির্বিশ্বে এ নির্বাচনের কোন গ্রহনযোগ্যতা নেই। বিএনপি কেন্দ্রিয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান বলেন, সৈয়দ আশাফুলের আশালীন বক্তব্যে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরা লজ্জিত হয়েছে। অপমানিত হয়েছে। এতে করে প্রবাসী বাংলাদেশিরা ছোট হয়েছে আমেরিনকানদের কাছে। তিনিও সৈয়দ আশরাফুলের দৃষ্টান্ত মূলক শাস্তিসহ পদত্যাগ দাবি করেন। সমাবেশ শেষে যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশি আমেরিকান সিটিজেনস ফোরামের পক্ষ থেকে জিল্লুর রহমান জিল্লু ও শরাফত হোসেন বাবু ষ্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তাদের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। একই সাথে কর্মকর্তাদের সাথে বাংলাদেশের নানা বিষয়ে নিয়ে আলোচনা হয়। এ সময় ষ্টেট ডিপার্টেমেন্টের কর্মকর্তারা বলেন, বাংলাদেশের সব বিষয়ে তাঁরা অবগত রয়েছেন। অতি শিঘ্রই এ বিষয়গুলো খতিয়ে দেখবেন বলে তাঁরা আশ্বাস দেন। কেন্দ্রিয় বিএনপির দুই শীর্ষস্থানীয় নেতাও এ সময় উপস্থিত ছিলেন।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রিয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, বাংলাদেশি আমেরিকান সিটিজেনস ফোরাম ও বিএনপি নেতা জিল্লুর রহমান জিল্লু ও শরাফত হোসেন বাবু, বিএনপি নেতা জসিম উদ্দিন ভুঁইয়া, আবু সাঈদ আহমদ, এম এ খালেক আকন্দ,সারোয়ার খান বাবু,হাজী মোহাম্মদ নুরুল ইসলাম ও বাংলাদেশি আমেরিকান সিটিজেনস ফোরামের মিজানুর চৌধুরী প্রমুখ। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ উল্লাহ মামুন, হেলাল উদ্দিন, কাজী শাখাওয়াত হোসেন আজম, এবাদ চৌধুরী, গোলাম ফারুক শাহীন, শাহ মোজাম্মেল হক নান্টু, সারোয়ার খান বাবু, আমানত হোসেন আমান, বিলাল আহমেদ চৌধুরী, মোশারফ হোসেন সবুজ, সাবেক ভিপি জসিম উদ্দিন, ডেইজি আহমেদ, মোহাম্মদ আলী রাজা। আনিসুর রহমান, হুমায়ুন কবির, জিয়াউল হক মিশন, সিরাজুল ইসলাম চৌধুরী, শহীদুল ইসলাম আঁকন, তোফায়েল আহমেদ, লিয়াকত আলী, মোহাম্মদ নাছির ও দুলু মিয়া প্রমুখ। মুশলধারে বৃষ্টি উপেক্ষা করে উক্ত বিক্ষোভ সমাবেশে বাংলাদেশি আমেরিকান সিটিজেনস ফোরামের আহবানে বিভিন্ন অঙ্গরাজ্যর নেতা-কর্মিরা অংশ নেয়।

এনআরবি নিউজ : আগামী ৫ জানুয়ারি ঠিক একইস্থানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের সম্মিলিত উদ্যোগে বড় ধরনের একটি সমাবেশের প্রস্তুতি চলছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী এ কর্মসূচি প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি-জামাত জোটের আন্তর্জাতিক ষড়যন্ত্র সম্পর্কে মার্কিন প্রশাসনকে সজাগ করার অভিপ্রায়ে ৫ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে আওয়ামী পরিবারের বড় ধরনের একটি কর্মসূচির সংবাদ প্রকাশের পরই বিএনপির ডজন দুয়েক সমর্থক স্টেট ডিপার্টমেন্টের সামনে মানববন্ধনের নাটক করলেন।’ নিজাম চৌধুরী উল্লেখ করেন, ‘জাতিরজনক বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীন একটি রাষ্ট্র উপহার দিয়েছেন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সেই বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত করতে বহুমুখী কর্মকান্ড শুরু করেছেন। ইতিমধ্যেই জাতিসংঘের বিভিন্ন ফোরামে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন-অগ্রগতির স্বীকৃতিও এসেছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে মাথা উঁচু করে দাড়ানোর সাহস দেখাচ্ছে। এসব দেখে বিএনপি নেত্রীর ঘুম হারাম হয়ে গেছে।’

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ