Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রপ্রবাসী বিএনপি নেতার ছেলের কাছ থেকে ঘুষ গ্রহণের কথা স্বীকার করলেন এফবিআই এজেন্ট

অনলাইন ডেস্ক পঠিত: 157 বার

প্রকাশিত: December 24, 2014 | 5:14 PM

যুক্তরাষ্ট্রপ্রবাসী বিএনপির এক নেতার ছেলের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ স্বীকার করেছেন মার্কিন কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) সাবেক এজেন্ট রবার্ট লাস্টিক। ফলে ১৭ বছরের কারাদণ্ডের মুখে তাঁকে পড়তে হতে পারে।
এর আগে গত অক্টোবরে নিউইয়র্কের হোয়াইট প্লেন ফেডারেল কোর্টে বাংলাদেশের ক্ষমতাসীন দলের রাজনীতিতে সক্রিয় একজনের গোপন তথ্য হাতিয়ে নিতে এফবিআইয়ের সাবেক বিশেষ এজেন্ট লাস্টিক (৫২) ও তাঁর বন্ধু জোহানেস থালেরকে (৫১) ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছিলেন প্রবাসী বাংলাদেশি রিজভি আহমেদ সিজার (৩৫)। একই সময় ও একই আদালতে ঘুষ লেনদেনে সহযোগিতা করার কথা স্বীকার করে জবানবন্দি দেন জোহানেস থালের। রিজভি যুক্তরাষ্ট্রে বসবাসরত বিএনপির নেতা মোহাম্মদ উল্লাহ মামুনের ছেলে।
জবানবন্দিতে রিজভি ও থালের বলেছিলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত ওই বাংলাদেশি রাজনীতিক সম্পর্কে গোপনে তথ্য সংগ্রহ করে দেওয়ার বিনিময়ে ২০১১ সালের মাঝামাঝি থেকে ২০১২ সালের মার্চের মধ্যে রবার্ট লাস্টিকের সঙ্গে তাঁদের ঘুষ লেনদেন হয়। লাস্টিক ওই সময় এফবিআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্সের কর্মকর্তা ছিলেন।
এই স্বীকারোক্তির আগে রিজভি ও থালেরের বিরুদ্ধে মামলা হয়েছিল। মামলার বিবরণে বলা হয়েছিল, বাংলাদেশে ক্ষমতাসীন দলের (আওয়ামী লীগ) রাজনীতিতে সক্রিয় যুক্তরাষ্ট্রে বসবাসরত এক ব্যক্তির ব্যক্তিগত তথ্য সংগ্রহে তাঁরা রবার্ট লাস্টিকের সঙ্গে কয়েক দফা যোগাযোগ করেন। লাস্টিককে প্রথম দফায় ৪০ হাজার ডলার ও পরে মাসিক কিস্তিতে ৩০ হাজার ডলার করে দেওয়ার কথা হয়।
মামলার নথিতে বাংলাদেশের ওই রাজনৈতিক ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তবে বলা হয়েছে, ওই ব্যক্তির রাজনৈতিক ক্ষতি করতেই রিজভি এ উদ্যোগ নিয়েছিলেন। তথ্য সংগ্রহের কাজে রিজভির পেছনে কে বা কারা ছিল, সে বিষয়েও কিছু উল্লেখ করা হয়নি মামলার বিবরণে।
কৌঁসুলিরা অভিযোগ করেন, প্রস্তাবিত ঘুষের অর্থ আদায়ে রিজভিকে কীভাবে চাপ দেওয়া যায়, তা নিয়ে লাস্টিকের সঙ্গে থালেরের এসএমএস (টেক্সট মেসেজ) বিনিময় হয়। এমনই একটি মেসেজে থালের লাস্টিককে বলেন, ‘আমাদের সবকিছুই ঠিকঠাক চলছে। আমাদের সাগর সৈকতের রেস্তোরাঁয় শিগগিরই ভালো খবর আসবে…।’ কিন্তু তথ্য পেতে রিজভি আরেকজনকে ব্যবহার করার কথা চিন্তা করছেন—২০১২ সালের জানুয়ারিতে এ রকম জানতে পেরে খেপে যান লাস্টিক। এতে লাস্টিক থালেরকে মেসেজ দেন, ‘আমি তাঁকে (রিজভি) খুন করতে চাই…আমরা কিছুই পেলাম না?’
কৌঁসুলিরা জানান, এফবিআইয়ের সাবেক এজেন্ট লাস্টিক ষড়যন্ত্রের আশ্রয় নেওয়া, সরকারি সম্পত্তি চুরি ও ঘুষ গ্রহণসহ তাঁর বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের সব স্বীকার করেছেন।
এদিকে সংশ্লিষ্ট মামলায় ৩৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে রিজভি ও থালেরের। আগামী বছরের ২৩ জানুয়ারি এই ব্যক্তিদের বিরুদ্ধে রায় ঘোষণার কথা রয়েছে। মামলায় রিজভি ও থালেরকে গত আগস্টে গ্রেপ্তার করা হয়। আর অন্য এক অভিযোগে আগেই গ্রেপ্তার করা হয় লাস্টিককে।
এক বিবৃতিতে মার্কিন অ্যাটর্নি প্রিট ভারারা বলেছেন, ‘আমাদের বিচারব্যবস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন লাস্টিক। তিনি কেবল আইনই লঙ্ঘন করেননি, বরং নিজের নেওয়া শপথ এবং তাঁর ওপর দেশের মানুষ ও সহকর্মীরা যে অপরিসীম বিশ্বাস-আস্থা রেখেছিলেন, তা-ও ভঙ্গ করেছেন। তাঁর অপরাধের জন্য তাঁকে অবশ্যই কঠিন ও যথাযোগ্য শাস্তি পেতে হবে।’ দ্য নিউইয়র্ক ডেইলি।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV