Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

৫ জানুয়ারি বহির্বিশ্বে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ বিএনপির

অনলাইন ডেস্ক পঠিত: 186 বার

প্রকাশিত: December 26, 2014 | 4:41 AM

যুক্তরাষ্ট্র : ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তির দিনটিকে বিএনপি গণতন্ত্র হত্যা দিবস হিসেবে দেশে বিভিন্ন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে বিএনপির প্রবাসী নেতারা তারা স্ব স্ব দেশে অবস্থিত দূতবাস, হাইকমিশন ও কনস্যুলেট অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করবে। ১৯টি দেশে কর্মসূচি চূড়ান্ত হয়েছে। তারা সমাবেশ করা ছাড়াও গণতন্ত্র হত্যা দিবসের প্রতিবাদে কালো পতাকা প্রদর্শন করবে। যুক্তরাষ্ট্র বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, তাদের পক্ষ থেকে ওয়াশিংটন ছাড়াও নিউইয়র্কে জাতিসংঘ ও স্টেট ডিপার্টমেন্টের সামনেও বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও বহির্বিশ্ব বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ সম্রাট এবং বহির্বিশ্ব বিএনপির উপদেষ্টা গিয়াস আহমেদ জানান, ৫ জানুয়ারির নির্বাচন ছিল তামাশার নির্বাচন। এই নির্বাচনে কোনো প্রার্থী ও ভোটার ছিল না। শেখ হাসিনা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে নির্বাচন করে এখন অবৈধভাবে ক্ষমতায় রয়েছে। বাংলাদেশে এখন গণতন্ত্র নেই। ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। বাংলাদেশে এখন মানুষের স্বাধীনতা নেই। বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন করা হচ্ছে।
আব্দুল লতিফ সম্রাট বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বিএনপি এবং বহির্বিশ্ব বিএনপি নেতাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। আমরা বিশ্বের যেখানে বাংলাদেশ দূতবাস ও কনস্যুলেট রয়েছে সেখানে বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি ঘোষণা করেছি। তা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মান, ফ্রান্স, ইতালি, অস্ট্রিয়া, কানাডা, সুইজারল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, আবুধাবি, দুবাই, মালয়েশিয়া, মালদ্বীপ, জাপান, সিঙ্গাপুর, কোরিয়াসহ অন্যান্য দেশে। যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে ওই দিন জাতিসংঘ ও স্টেট ডিপার্টমেন্টের সামনেও বিক্ষোভ সমাবেশ করবে। লসএঞ্জেলেস বাংলাদেশ কনস্যুলেটের সামনেও বিক্ষোভ করবেন সেখানকার নেতাকর্মীরা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV