ফল খেলে হতাশা কমে!
ফলের গুণাগুণের কথা নতুন করে বলার কিছু নেই। একেক ফলে থাকে একেক রকম পুষ্টি। আবার নানা রোগ-ব্যাধি থেকে বাঁচার অন্যতম উপায় হলো নিয়মিত ফল খাওয়া। নতুন খবর হচ্ছে, ফল মানসিক হতাশাও কমায়। প্রতিদিন কমপক্ষে দু’টুকরো ফল খাওয়ার অভ্যাস মানুষের হতাশা অনেকখানিই কমিয়ে দেয়। বিশেষ করে মাঝবয়সী নারীদের ক্ষেত্রে এমনটি ঘটে। বৃহস্পতিবার প্রকাশিত অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের এক গবেষণা এমন তথ্যই দিচ্ছে।
গবেষণায় ছয় হাজার মানুষকে পর্যবেক্ষণের আওতায় আনা হয়। এ গবেষণা বলছে, ফলে এক ধরনের ব্যথানাশক উপাদান রয়েছে, যা শরীর-মনে ভালো থাকার অনুভূতি তৈরিতে সহায়ক রাসায়নিকের পরিমাণ বাড়িয়ে দেয়। দেশটির কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক গীতা মিশ্র বলেন, যেসব নারী দৈনিক দুই টুকরো বা তার বেশি ফল খান, তাদের মধ্যে হতাশার লক্ষণ কম দেখা যায়। আর নিয়মিত দুটি আপেল হতাশা অনেকটাই নিয়ন্ত্রণে রাখে।
ওই গবেষক আরও বলেন, ফলমূলে উচ্চমাত্রার ব্যথানাশক ও অ্যান্টিঅক্সিডেন্টাল উপাদান বিদ্যমান, যা শাকসবজিতে নেই। তবে সন্তোষজনক সিদ্ধান্তে পেঁৗছাতে ফল ও শাকসবজির প্রভাব নিয়ে আরও নিবিড় গবেষণা প্রয়োজন বলে মত দেন তিনি। খবর : ইন্ডিয়ান এক্সপ্রেস।সমকাল
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone