দেশে ফিরেই ব্যস্ত জনপ্রিয় মডেল-অভিনেত্রী মিলা হোসেন
এক বছরেরও বেশি সময় পর আমেরিকা থেকে দেশে ফিরেছেন ২০০০ সালের লাক্স আনন্দধারা মিস ফটোজেনিক জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মিলা হোসেন। গত বৃহস্পতিবার রাতে তিনি দেশে ফিরেন। দেশে ফিরে দুই দিন বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন ও পরিবারের সদস্যদের সময় দিয়ে আজ ২৮ ডিসেম্বর রোববার থেকে অভিনয় শুরু করবেন। আজ মিলা কৌশিক শংকর দাশের নির্দেশনায় ‘পুনশ্চঃ ভালোবাসা’ নাটকের কাজ শুরু করবেন। নাটকটি রচনা করেছেন সাংবাদিক দীপান্বিতা ইতি। এতে মিলা হোসেনের বিপরীতে অভিনয় করবেন আব্দুন নূর সজল। রাজধানীর উত্তরায় টানা দুই দিন নাটকটির শুটিং হবে বলে জানিয়েছেন মিলা হোসেন। অন্য দিকে আসছে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে আলভী আহমেদের রচনা ও পরিচালনায় মিলা হোসেন অভিনয় করবেন ‘অতঃপর নদী’ নামে একটি টেলিফিল্মে। এতে মিলা হোসেনের সাথে আবারো জুটিবদ্ধ হবেন চিরসবুজ তারকা মডেল আদিল হোসেন নোবেল। নাটক ও টেলিফিল্ম দু’টি প্রযোজনা করছেন জাকারিয়া মাসুদ জিকো। দু’টির একটি আসছে ভালোবাসা দিবসে একটি স্যাটেলাইট চ্যানেলে ও আরেকটি ঈদুল ফিতরে প্রচার হবে। মিলা হোসেন বলেন, নতুন ইংরেজি বছরের শুরুটা এবার ঢাকায় উদযাপন করার লক্ষ্যেই মূলত আসা। তবে ঘুরে বেড়ানোর ফাঁকে ফাঁকে দু’টি ভালো কাজও করছি-এটাও অনেক ভালোলাগার বিষয়। দু’জনই বেশ গুণী নির্মাতা। দু’টি কাজই আশা করি অনেক ভালো হবে। আজ থেকে শুটিং শুরু করছি, সবাই আমার জন্য দোয়া করবেন যেন মনেরমতো অভিনয় করতে পারি। মানিকগঞ্জের হরিরাম পুর থানার মেয়ে মিলা হোসেনের দাদা শাকিল উদ্দিন মজুমদার ঢাকার আজিমপুরের প্রখ্যাত একজন চেয়ারম্যান ছিলেন। যে কারণে আজিমপুরের চেয়ারম্যান বাড়ির কইন্যা হিসেবেই তিনি এই এলাকায় এখনো বেশ পরিচিত। যদিও এখন তার স্থায়ী আবাসস্থল নিউইয়র্ক কিন্তু সাধারণ মানুষের কাছে এখনো তিনি সেই মিলা হোসেন যে মিলা হোসেনকে সবাই চিনেন জানেন একজন মডেল ও অভিনেত্রী হিসেবে। মিলা শেষবার যখন ঢাকায় ফিরেছিলেন তখন নোবেলের সাথে প্রথম জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছিলেন কৌশিক শংকর দাসের নির্দেশনায় খণ্ড নাটক ‘শেষ থেকে শুরু’তে।নয়া দিগন্ত
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!