নিউইয়র্কস্থ ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’র নতুন কমিটি
নিউইয়র্ক: নিউইয়র্কে কর্মরত সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা সমুন্নত রাখার প্রত্যয়ে প্রতিষ্ঠিত ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’ এর ২০১৫-১৬ সালের জন্য নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর রোববার দুপুরে নিউইয়র্ক সিটির জ্যামাইকায় একটি পার্টি হলে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতভাবে গঠিত এই কমিটির সভাপতি হয়েছেন নাজমুল আহসান (সম্পাদক-পরিচয়) ও সাধারণ সম্পাদক হয়েছেন দর্পণ কবীর (বার্তা সম্পাদক-এটিএন বাংলা)। তারা উভয়ে পুণরায় একই পদে নির্বাচিত হলেন।
কমিটির অপর পদসমূহে রয়েছেন সহ-সভাপতি-মোহাম্মদ সাঈদ (সম্পাদক-প্রবাস), পুনরায় কোষাধ্যক্ষ হয়েছেন রিজু মোহাম্মদ (বাংলা টিভি) ও যুগ্ম-সম্পাদক হয়েছেন শহীদুল ইসলাম (দৈনিক ইত্তেফাক)। কার্যকরী সদস্য : লাবলু আনসার (সম্পাদক-ঠিকানা), সৈয়দ ওয়ালি-উল-আলম (প্রধান সম্পাদক-প্রবাস), ফরিদ আলম (দৈনিক আজকের পত্রিকা) ও তাওহীদুল ইসলাম (বার্তা সম্পাদক-এনটিভি)।
সাধারণ সভায় উপস্থিত থেকে বিভিন্ন ইস্যুতে বক্তব্য মতামত প্রদান করেন নাজমুল আহসান, দর্পণ কবীর, লাবলু আনসার, মুহাম্মদ সাঈদ, রিজু মোহাম্মদ, ফকির সেলিম, মঞ্জুরুল হক, ফরিদ আলম, নিহার সিদ্দিকী, আকবর হায়দার কিরণ, শরীফ শাহাবুদ্দিন, সাজ্জাদ হোসাইন, শামসুল আলম লিটন প্রমুখ।
সাধারণ সভায় দেশ ও প্রবাসে সাংবাদিকদের নিপীড়ণ-নির্যাতনের বিভিন্ন ঘটনার প্রতিবাদ জানানো হয়। এ ছাড়া সাম্প্রতিক সময়ে যে সকল সাংবাদিক ইন্তেকাল করেছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। সাগর-রুনী হত্যাকান্ডের কোন সুরাহা না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন সাংবাদিকরা। সভায় নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে কেউ বা কোন গোষ্ঠী অসৌজন্যমূলক আচরণ করলে এর বিরুদ্ধে প্রেসক্লাবের সকল সদস্য ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালন করবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নিজস্ব অফিস নেয়ার বিষয়েও উপস্থিত সদস্যরা মতামত ব্যক্ত করেন।
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone