খালেদাকে সমাবেশ করতে না দিলে যুক্তরাষ্ট্রে হাসিনাকে প্রতিহতের ঘোষণা: জাতিসংঘ ও স্টেট ডিপার্টমেন্টের সামনে বিএনপির বিক্ষোভ সোমবার
নিউইয়র্ক : ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ঢাকায় সমাবেশ করতে না দিলে আগামীতে শেখ হাসিনাকেও যুক্তরাষ্ট্রে কোনো সমাবেশ করতে দেয়া হবে না বলে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি ও তারেক পরিষদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটি। রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ও তারেক আন্তর্জাতিক পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন বাদল এ ঘোষণা দেন।
যুক্তরাষ্ট্র বিএনপি ও তারেক আন্তর্জাতিক পরিষদের যৌথ আয়োজিত এ সংবাদ সম্মেলনে আকতার হোসেন বাদল বলেন, ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকায় সমাবেশের ডাক দিয়েছেন। বর্তমান সরকার এখনো সমাবেশ করার অনুমতি দেয়নি। উল্টো বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতার করে রিমান্ডে নিয়ে নির্যাতন করছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার যদি বিএনপিকে ৫ জানুয়ারি সমাবেশ করতে না দেয় আগামীতে শেখ হাসিনা আমেরিকায় এলে তাকে কোথাও সমাবেশ করতে দেয়া হবে না।
তিনি বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, মোয়াজ্জেম হোসেন আলালের গ্রেফতারের নিন্দা জানিয়ে বলেন, বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতার করে, হামলা এবং মামলা দিয়ে অবৈধ হাসিনা সরকার ক্ষমতায় থাকতে পারবে না।
তিনি বেগম খালেদা জিয়া, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, আরাফাত রহমান কোকো, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, বিএনপির সিনিয়ার ভাইস চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে শেখ মুজিবকে বড় রাজাকার বলে যে তথ্য দিয়েছেন তা নিজের থেকে দেননি। বিভিন্ন বই থেকে উদ্ধৃতি তুলে ধরেছেন মাত্র। তার জবাব খ-ন না করে প্রতিহিংসার বশবর্তী হয়ে তার বিরুদ্ধে সারা বাংলাদেশে একের পর এক মামলা দেয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি প্রশ্ন রেখে বলেন, প্রধানমন্ত্রী কীভাবে তারেকের মতো একজন রাজনৈতিক নেতাকে জানোয়ারের সাথে তুলনা করতে পারেন। তিনি বলেন, শেখ হাসিনা যতই হুমকি দেনা না কেন বাংলাদেশে এমন কোনো কারাগার তৈরি হয়নি যেখানে তারেক রহমানকে আটকে রাখা যাবে। তিনি আরো বলেন, তারেক রহমানের মুখ সমলানোর কোনো প্রয়োজন নেই, আওয়ামী লীগ এবং ছাত্রলীগের জিহ্বায় লাগাম দেয়ার দরকার।
বিএনপি চেয়ারপার্সনের বৈদেশিক বিষয়ক দূত যুক্তরাষ্ট্রে বসবাসরত জাহিদ এফ সর্দার সাদী গত ৯ বছরে ২৯ বার গ্রেফতার হওয়ার তথ্য প্রকাশের পরিপ্রেক্ষিতে বিএনপি কোন পদক্ষেপ গ্রহণ করেছে কিনা জানতে চাইলে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মোঃ বশির বলেন, বিষয়টি আমরা বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারকদের অবহিত করেছি। শিগগিরই এ ব্যাপারে কেন্দ্রীয় সিদ্ধান্ত জানা যাবে বলে আশা করছি। কেননা, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী জাহিদ এফ সরদার সাদী হচ্ছেন ফেডারেল ক্রিমিনাল। তাকে এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখার কোনোই যুক্তি থাকতে পারে না।
সংগঠনের সাধারণ সম্পাদক ভিপি জসিমের পরিচালনায় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোহাম্মদ বশির ও লংআইল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর ড. শওকত আলী। উপস্থিত ছিলেন মোয়াজ্জেম হোসেন, নিজামুল শাহীর, মোহাম্মদ হুমায়ুন, আনিসুর রহমান, মিজানুর রহমান জহিরুল ইসলাম প্রমুখ।
৫ জানুয়ারি বিভিন্ন দেশে বিএনপির সমাবেশ
নিউইয়র্ক : ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তি হচ্ছে। এই দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে প্রবাসে বিভিন্ন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। বিশ্বের বিভিন্ন দেশে বিএনপির প্রবাসী নেতারা ও অঙ্গ সংগঠনগুলো স্ব স্ব দেশে অবস্থিত দূতবাস, হাইকমিশন ও কনস্যুলেট অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করবে। ৩৪টি দেশে কর্মসূচি চূড়ান্ত হয়েছে বলে বিএনপির একটি সূত্র দাবি করেছে।
যুক্তরাষ্ট্রে বিএনপির সাবেক সভাপতি আবদুল লতিফ স¤্রাট জানান, এদিন তারা বিশ্বের বিভিন্ন দেশে সমাবেশ করা ছাড়াও গণতন্ত্র হত্যা দিবসের প্রতিবাদে কালো পতাকা প্রদর্শন করবেন।
যুক্তরাষ্ট্র বিএনপির সূত্র জানায়, তাদের পক্ষ থেকে ওয়াশিংটন ছাড়াও নিউইয়র্কে জাতিসংঘ ও স্টেট ডিপার্টমেন্টের সামনেও বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরাফত হোসেন বাবু এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম উদ্দিন ভূঁইয়া জানান, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বিএনপি নেতাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। আমরা বিশ্বের যেখানে বাংলাদেশ দূতবাস এবং কনস্যুলেট রয়েছে সেখানে বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি ঘোষণা করেছি। তা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মান, ফ্রান্স, ইতালি, অস্ট্রিয়া, কানাডা, সুইজারল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, আবুধাবি, দুবাই, মালয়েশিয়া, মালদ্বীপ, জাপান, সিঙ্গাপুর, কোরিয়া, সৌদি আরব, কুয়েত, বেলজিয়াম, সুইডেন, গ্রিস, ইটালি, জার্মান, নরওয়ে, সিঙ্গাপুর, দুবাই, থাইল্যান্ড, বাহরাইন, আবুধাবি, ব্রুনাই ও ফ্রান্স ৩৪টি দেশে। যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে ওই দিন জাতিসংঘ ও স্টেট ডিপার্টমেন্টের সামনেও বিক্ষোভ সমাবেশ করবে। লসএঞ্জেলেস বাংলাদেশ কনস্যুলেটের সামনেও বিক্ষোভ করবে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মন্ত্রী-এমপিরা যুক্তরাষ্ট্রে টাকা পাচার করছে : জাসাস
নিউইয়র্ক : আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি ও আমলারা এখন বিদেশে অর্থ পাচারে ব্যস্ত। তারা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। তাছাড়া তারা তাদের ছেলেমেয়েদেরও পাঠিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্র ও কানাডায়। কিছুদিনের মধ্যেই মন্ত্রী ও আমলারা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করবেন। কিন্তু তাদের সেই সুযোগ দেয়া হবে না। গত রোববার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) যুক্তরাষ্ট্র শাখার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি গোলাম ফারুক শাহীনের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক রুহুল আমিন নাসিরের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরাফত হোসেন বাবু। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রধান বক্তা যুক্তরাষ্ট্রে বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন আজম, বিশেষ অতিথি নিউইয়র্ক স্টেট বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ খালেক আখন্দ, সাধারন সম্পাদক সাইদুর রহমান সাঈদ, নিউইয়র্ক সিটি বিএনপির সভাপতি হাবিবুর রহমান (সেলিম রেজা), সহ-সভাপতি আলমগীর, সিনিয়র সহ সভাপতি এমএসআই শাহীন, সাধারন সম্পাদক মোঃ আশরাফ হোসেন, জাসাসের সাবেক যুগ্ম সম্পাদক শফিকুর রহমান দুলাল, যুক্তরাষ্ট্র মহিলা দলের আহ্বায়ক নীরা রব্বানী, তারেক রহমান আন্তর্জাতিক কমিটির সিনিয়র সহ-সভাপতি নাসিম আহমেদ, বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের সভাপতি হুমায়ুন কবির, জিয়া পরিষদের সভাপতি আব্দুল মান্নাফ তালুকদার, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন কমিটির আহ্বায়ক মুনির হোসেন, সাপ্তাহিক রানার পত্রিকার প্রধান সম্পাদক তাসের মাহমুদ, মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, সারোয়ার খান বাবু, ছাত্রদলের সভাপতি পরান চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন আলহাজ শহিদুল ইসলাম শিকদার। এরপর জাতীয় ও দলীয় সঙ্গীত বাজান হয়। সভায় স্বরচিত কবিতা পাঠ করেন শহিদুল ইসলাম আকন। ঢাকা থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন প্রখ্যাত গীতিকার, সুরকার ও চলচ্চিত্রকার এবং কেন্দ্রীয় বিএনপির সাংস্কৃতিক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার। এছাড়াও টেলিকনফারেন্সে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় স্ট্যান্ডিং কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি এড. মজিবর রহমান সারোয়ার।
প্রধান অতিথির বক্তব্যে শরাফত হোসেন বাবু বলেন, তার কাছে তথ্য প্রমাণ রয়েছে বর্তমান আওয়ামী লীগের বেশকিছু মন্ত্রী, এমপি ও আমলা তাদের অবৈধ অর্থ যুক্তরাষ্ট্রে পাচার করেছে। এসব মন্ত্রীদের ছেলেমেয়েরা ইতোমধ্যে আমেরিকায় ও কানাডার বাসিন্দা হয়েছেন। অচিরেই সব তথ্য প্রকাশ করা হবে বলে তিনি উল্লে¬খ করেন। গত ২২ ডিসেম্বর ওয়াশিংটনের স্টেট ডিপার্টমেন্টের সামনে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের বাংলাদেশী আমেরিকান সিটিজেনস ফোরামের বিক্ষোভ সমাবেশ স্টেট ডিপার্টমেন্ট টুইটারে প্রকাশ করেছে বলেও তিনি জানান।
প্রধান বক্তা কাজী সাখাওয়াত হোসেন আজম বলেন, বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নেতাদের মধ্যে বেশ কয়েকজন নেতা প্রায় ৮ বিলিয়ন ডলার পরিমান অর্থ যুক্তরাষ্ট্রে পাচার করেছেন বলে তারা তথ্য প্রমাণ পেয়েছেন। খুব শিগগিরই এ বিষয়টি সকলকে অবহিত করার উদ্দেশে প্রকাশ করা হবে তিনি উল্লে¬খ করেন।
সভাপতির বক্তব্যে গোলাম ফারুক শাহীন বলেন, ১৯৭৮ সালের ২৭ ডিসেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাসাস প্রতিষ্ঠা করেন। নব্বইয়ের দশকের শুরুর দিকে বেগম খালেদা জিয়া এই জাসাসকে নতুন রূপদান করেন। তখন থেকে অদ্যাবধি জাসাস চলছে তার নিজস্ব কর্মকা- নিয়ে। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মতিন, ইউসুফ আলী, খুরশিদ মাহমুদ, আনোয়ার হোসেন চৌধুরী, মনি আক্তার, মোহাম্মদ হাসান, মুনির হোসেন, নাসির উদ্দিন, রুবি চৌধুরী, আশিক মাহমুদ, আবুল হাসেম, খোকন, মোস্তাক আহমেদ, সালাউদ্দিন নোমান, শাহাদত হোসেন রাজু, রফিক উদ্দিন বাহার, জসিম উদ্দিন, মাহবুবুর রহমান, আলমগীর হাসান, আক্তারউজ্জামান, রুবেল গাজী ও ছাইদুর খান ডিউক উপস্থিত ছিলেন বলে এক বিজ্ঞপ্তিতে জানান হয়েছে।
২৫ জানুয়ারি জাতীয়তাবাদী ফোরামের অভিষেক
গত ২৯ ডিসেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ফুডকোর্ট রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএর এক সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২৫ জানুয়ারি রোববার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশেরও সিদ্ধান্ত নেয়া হয়। অভিষেক অনুষ্ঠানটি সফল করার জন্য সংগঠনের প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা গোলাম হোসেনকে আহ্বায়ক এবং সহ-সভাপতি নাছিম আহমেদকে সদস্য সচিব করে একটি উদযাপন কমিটি গঠন করা হয়। এই প্রস্তুতি সভায় ফোরাম নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ফোরাম সভাপতি ড. নুরুল আমিন পলাশ সাবেক সভাপতি রাফেল তালুকদার সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি সারওয়ার খান বাবু সাধারণ সম্পাদক এ কে এম রফিকুল ইসলাম ডালিম সহ-সভাপতি রুহুল আমিন নাসির, হেলালুর রহমান হেলাল, বিলাল চৌধুরী, শেখ হায়দার আলী, ওয়াহেদ আলী ম-ল, মোহাম্মদ আলী, আনোয়ার হোসেন চৌধুরী, মোজাফ্ফর হোসেন সিনিয়র জয়েন্ট সেক্রেটারি ছাইদুর খান ডিউক, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মুকুল, আশিক মাহমুদ, জীবন শফিক, আলী আহসান আকন্দ শামীম ও মোঃ আবু জাফর ফরাজী।
- বঙ্গবীর ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে নিউইয়র্কে ছড়া-কবিতা পাঠ ও আলোচনা
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশের খলিলুর রহমান
- উত্তর আমেরিকার ৪১তম ফোবানা চার ভাগে অনুষ্ঠিত: আগামী বছর ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও হিউস্টনে পৃথক সম্মেলন
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন: সেলিম–আলী ও কুনু–ফিরোজ পরিষদ এবং স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা
- নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা: তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান
- নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর থেকে কার্ডে ফি পরিশোধ বাধ্যতামূলক
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সংশোধিত নির্বাচনী তফসিল
- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর: নাগরিক সংবর্ধনার আয়োজক কন্স্যুলেট!