২৪ ঘণ্টা ফেসবুক বন্ধ!
২৪ ঘণ্টা কী ফেসবুক বন্ধ রাখা সম্ভব? হতেও পারে। গ্রাহকের মতামতকে যদি প্রতিষ্ঠান প্রাধান্য দেয়, তবে বছরে অন্তত এক দিন ফেসবুক থেকে ছুটি পেতে পারেন ফেসবুক ব্যবহারকারীরা। নতুন বছরে ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ফেসবুক ব্যবহারকারীরা। দ্য ইনডিপেনডেন্টের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
ফেসবুকের বার্ষিক কার্যক্রম ‘২০১৫ নিউ ইয়ার চ্যালেঞ্জ’ উপলক্ষে এ বছরে বাস্তবায়নযোগ্য ধারণা আহ্বান করেছিলেন মার্ক জাকারবার্গ। এরই পরিপ্রেক্ষিতে লাখো ধারণা জমা পড়ে। এর মধ্যে জাকারবার্গকে যে চ্যালেঞ্জ নিতে সবচেয়ে বেশি মানুষ আহ্বান করেছেন, তা হচ্ছে—বছরে অন্তত এক দিন ফেসবুক বন্ধ করে দেওয়া।
অ্যান্থনি ফার্গুসনের মতে, এক দিনের জন্য হলেও জাকারবার্গের ফেসবুক বন্ধ রাখা উচিত, যাতে মানুষ বাস্তব জীবনের কোনো অপরিচিত একজন মানুষের সঙ্গে কথা বলতে উত্সাহী হয়। ফার্গুসনের এই মতের সঙ্গে অনেকে একাত্মতা ঘোষণা করে এক দিন ফেসবুক ছুটি ঘোষণা করার আহ্বান করেছেন, যাতে মানুষ এ সময় আরও সৃজনশীল কোনো কাজ করতে পারেন।
ফেসবুক বন্ধ রাখা ছাড়াও ফেসবুকে ‘সরি’ বাটন যুক্ত করার আহ্বান জানিয়েছেন অনেকেই।
ফেসবুকে বিভিন্ন বিষয়ে জাকারবার্গ তাঁর মন্তব্য জানালেও এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন কি না, এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। গ্রাহকদের এই চ্যালেঞ্জ জাকারবার্গ গ্রহণ করলে বছরে এক দিন অন্তত ছুটি পাবেন ১৩০ কোটিরও বেশি ফেসবুক ব্যবহারকারী।প্রথম আলো
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone