Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

বাংলাদেশের সহিংসতার খবরে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

অনলাইন ডেস্ক পঠিত: 157 বার

প্রকাশিত: January 6, 2015 | 4:51 PM

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। জনগণ যাতে অবাধে, শান্তিপূর্ণভাবে তাদের রাজনৈতিক মত প্রকাশ করতে পারে তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য দিয়েছেন। এক বিবৃতিতে বলা হয়েছে- সহিংসতার খবরে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। একই সঙ্গে আমরা সব পক্ষকে সহিংসতা পরিহার করার আহ্বান জানাই। প্রাণহানি, আহত হওয়া ও সহায় সম্পত্তির ক্ষতিতে দুঃখ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ওই বিবৃতিতে সব রাজনৈতিক দলকে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শন পরিহার করার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, ৫ই জানুয়ারি গত জাতীয় নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে পরস্পরবিরোধী কর্মসূচি হাতে নেয় বিএনপি নেতৃত্বাধীন জোট ও ক্ষমতাসীনরা। এতে রাজধানী ঢাকা সহ সারা দেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জারি করা হয় ১৪৪ ধারা। কিন্তু তা ভঙ্গ করে ঢাকায় পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনের ঘোষণা দেয় বিএনপি। তা প্রতিহতের ঘোষণায় উত্তেজনার পারদ তুঙ্গে ওঠে। ওইদিন দেশের বিভিন্ন স্থানে বিএনপিপন্থি নেতাকর্মীদের সঙ্গে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। এতে নিহত হন কমপক্ষে ৪ জন। আগুন দেয়া হয় গাড়িতে, প্রতিপক্ষের স্থানীয় অফিসে, বাড়িতে। রণক্ষেত্রে পরিণত হয় নাটোর, চট্টগ্রাম, সিলেট সহ দেশের প্রতিটি এলাকা। গতকাল প্রেস ক্লাবের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। বিদেশী কোন কোন মাধ্যম এ নিয়ে মন্তব্য করছে যে, এর মাধ্যমে দেশকে প্রতিবাদের উপলক্ষ্য তৈরি করে দেয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে রাষ্ট্রবিজ্ঞানীরা গভীর উদ্বেগ প্রকাশ করছেন। সমাজের প্রতিটি স্তরের মানুষ রাজনৈতিক মতপার্থক্য কমিয়ে সংলাপের মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছার আহ্বান জানাচ্ছেন। তা সত্ত্বেও দেশে যে সহিংস অবস্থা বিরাজ করছে তাতে যুক্তরাষ্ট্র ওই উদ্বেগ প্রকাশ করেছে। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV