Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বিশ্বের ৪০০ অতি ধনীর সম্পদ বেড়েছে ৯২ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক পঠিত: 146 বার

প্রকাশিত: January 6, 2015 | 11:44 PM

২০১৪ সালে বিশ্বের অতি ধনী ৪০০ ব্যক্তির ৯২ বিলিয়ন মার্কিন ডলার সম্পদ বৃদ্ধি পেয়েছে। আর এর ফলে শেয়ারবাজারগুলো চাঙ্গা হয়ে উঠেছে। বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও কেন্দ্রীয় ব্যাংকগুলো এ তথ্য জানিয়েছে। শত শত কোটি টাকা অর্থবাজারে বিনিয়োগের মাধ্যমে এসব ধনী ব্যক্তি রেকর্ড পরিমাণ মুনাফা করেছেন। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স সূচক থেকে এসব ধনী ব্যক্তির তালিকা পাওয়া গেছে।

বিশ্বে চতুর্থ বৃহৎ অর্থনীতির দেশ জার্মানির জিডিপিকেও ছাড়িয়ে গেছেন তারা। গত বছর তাদের প্রত্যেকের সম্পদ গড়ে বৃদ্ধি পেয়ে ২৪০ মিলিয়ন থেকে ১০.২৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ২০০৮ সালে বিশ্ব অর্থনৈতিক মন্দার সময় থেকে প্রায় দ্বিগুণ হয়েছে সুপার রিচ বা অতি ধনীর সংখ্যা। বিশ্ববিখ্যাত ফোবর্স ম্যাগাজিনের তালিকা অনুযায়ী, ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের এই ৪০০ ধনীর সম্পদের পরিমাণ হয়েছে ১.২৭ ট্রিলিয়ন ডলার। আর ২০১৪ সালে এ পরিমাণ দাঁড়িয়েছে ২.২৯ ট্রিলিয়নে।

গত বছরজুড়ে বৈশ্বিক শেয়ারবাজারের সূচক ঊর্ধ্বমুখী ছিল। আমেরিকার নাসদাকের সূচক ১৪.০ শতাংশ এবং জাপানের নিকির সূচক ৭.১ শতাংশ বৃদ্ধি পায়। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী ওয়ারেন বাফেটের সম্পদ গত বছরের তুলনায় ২২ শতাংশ বেশি বৃদ্ধি পেয়ে ১৩.৭ থেকে ৭৪.৫ বিলিয়ন ডলার হয়েছে। ৮৪ বছর বয়স্ক বাফেট বলেন, কয়েক ডজন ব্যবসায় পরিচালনা করে গত পাঁচ দশক ধরে তিনি মুনাফা অর্জনের রেকর্ড করে চলেছেন।  এ সপ্তাহে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ম্যারিও ড্র্যাগি বলেছেন, ব্যাংকের অবস্থা খারাপ হতে পারে। কেননা রাষ্ট্রীয় বন্ড কিনতে টাকা ছাপানো হচ্ছে।ওয়ার্ল্ড সোস্যালিস্ট ওয়েবসাইট/নয়া দিগন্ত

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV