আয়ুতে সূর্যের প্রভাব!
মানুষের আয়ুষ্কালের ওপর সূর্যের সক্রিয় প্রভাব রয়েছে বলে এক গবেষণায় দাবি করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, ‘প্রোসেডিংস অব দ্য রয়েল সোসাইিট বি’ নামের একটি সাময়িকীতে আজ বুধবার এ-সংক্রান্ত গবেষণাটি প্রকাশিত হয়েছে।
নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনলজির একদল গবেষক এ গবেষণাটি করেছেন। গবেষণার ভিত্তি ছিল সূর্য পর্যবেক্ষণ ও মানুষের জনমিতিক বৈশিষ্ট্যের তথ্য-উপাত্ত।
গবেষক দলটির দাবি, সূর্য অশান্ত থাকা অবস্থায় জন্ম নেওয়া ব্যক্তিদের চেয়ে সূর্য শান্ত থাকাকালে জন্ম নেওয়া ব্যক্তিদের আয়ুষ্কাল বেশি হয়। জন্মসময়ভেদে এই দুই শ্রেণির মানুষের মধ্যকার আয়ুষ্কালের গড় ব্যবধান পাঁচ বছর।
অর্থাৎ, সূর্য শান্ত থাকাকালে জন্ম নেওয়া ব্যক্তিদের আয়ুষ্কাল অন্যদের চেয়ে পাঁচ বছর বেশি।
গবেষকেরা আরও দাবি করেন, ছেলেদের চেয়ে মেয়েদের ওপর সূর্যের সক্রিয়তার প্রভাব বেশি।প্রথম আলো
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone