Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

পদত্যাগ করছেন সিআইএ’র মহাপরিদর্শক ডেভিড বাকলে

অনলাইন ডেস্ক পঠিত: 100 বার

প্রকাশিত: January 7, 2015 | 12:49 PM

জানুয়ারি মাসের শেষের দিকে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র মহাপরিদর্শক ডেভিড বাকলে পদত্যাগ করতে যাচ্ছেন। গতকাল সিআইএ’র পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, আগামী ৩১শে জানুয়ারি বাকলের পদত্যাগ কার্যকর হবে। আটক ও জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া সংক্রান্ত নথি নিয়ে সিআইএ ও মার্কিন কংগ্রেসের মধ্যে সৃষ্ট বিতর্কের বিষয়ে তদন্ত করছিলেন বাকলে। তদন্তটি প্রক্রিয়াধীন থাকা অবস্থাতেই তার পদত্যাগের এ সিদ্ধান্ত প্রশ্ন তুলছে বিভিন্ন মহলে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পদত্যাগের কারণ হিসেবে বলা হয়েছে, বেসরকারি খাতে যোগ দিতেই সিআইএ’র দায়িত্ব থেকে সরে যাচ্ছেন বাকলে। ৪ বছরেরও বেশি সময় মহাপরিদর্শক হিসেবে অভ্যন্তরীণ তদন্ত কর্মকর্তার দায়িত্ব পালন করছেন তিনি। রাজনৈতিক কারণেই সিআইএ মহাপরিদর্শক পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে মনে করছেন কেউ কেঊ। তবে বাকলের পদত্যাগের সঙ্গে রাজনীতি বা তার তদন্ত সংক্রান্ত বিষয়ের কোন যোগসূত্র নেই বলে উল্লেখ করেছেন সিআইএ ও কংগ্রেসের কর্মকর্তারা। নাগরিক অধিকার বিষয়ক আন্দোলনকারীরা বাকলের পদত্যাগের এ সময়কে ‘দুর্ভাগ্যজনক’ হিসেবে আখ্যায়িত করেছেন। হাতেগোণা যে কয়েকজন সিআইএ’কে জবাবদিহিতায় বাধ্য করার চেষ্টা করেছিলেন তিনি। সিনেটের গোয়েন্দা কমিটিকে ফাঁকি দেয়াসহ সিআইএ’র বেশ কয়েকটি গুরুতর অনিয়ম তুলে ধরেছিলেন বাকলে। সিআইএ’র আচরণবিধি নিয়েও গুরুতর কিছু উদ্বেগের বিষয় তুলে ধরেছিলেন বাকলে। এদিকে বেসরকারি খাতে বাকলের ভূমিকা কি হবে, সে ব্যাপারে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট কোন তথ্য দেয়া হয়নি।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV