Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানীর আবিষ্কার : আসছে নতুন অ্যান্টিবায়োটিক

অনলাইন ডেস্ক পঠিত: 144 বার

প্রকাশিত: January 8, 2015 | 7:39 PM

যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী এবার নতুন এক ধরনের অ্যান্টিবায়োটিক বা জীবাণুপ্রতিরোধী ওষুধ আবিষ্কারের পথ খুঁজে পেয়েছেন। এ পদ্ধতিতে ২৫টি নতুন অ্যান্টিবায়োটিক তৈরি করা বিভিন্ন অ্যান্টিবায়োটিক আবিষ্কারের সময়
সম্ভব। এর মধ্যে টিক্সোব্যাকটিন নামের একটি ওষুধ বিভিন্ন বিপজ্জনক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে বিশেষ কার্যকারিতা দেখাবে বলে আশা করা হচ্ছে।
চিকিৎসায় ব্যবহৃত নতুন ধরনের অ্যান্টিবায়োটিক সর্বশেষ আবিষ্কার করা হয়েছিল প্রায় তিন দশক আগে। তার পর থেকে অণুজীবগুলো অনেক শক্তিশালী প্রতিরোধক্ষমতা অর্জন করতে সমর্থ হয়েছে।
গবেষকেরা বলেন, টিক্সোব্যাকটিনের বিরুদ্ধে ব্যাকটেরিয়া কোনো প্রতিরোধ তৈরি করতে পারে না। ওষুধটির বিশেষ ধরনের কার্যকারিতার কারণে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ওই জীবাণুর কয়েক দশক সময় লেগে যেতে পারে বলে গবেষকেরা জানিয়েছেন।
নতুন অ্যান্টিবায়োটিক নিয়ে গত বুধবার নেচার সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন রোগের চিকিৎসায় টিক্সোব্যাকটিন একটি সম্ভাবনাময় ওষুধ। ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য টিক্সোব্যাকটিন সেটির কোষপ্রাচীরের বিভিন্ন চর্বিজাতীয় অণুর সঙ্গে যুক্ত হয়ে ওই প্রাচীর ভেঙে দিতে পারে। অন্যান্য অধিকাংশ অ্যান্টিবায়োটিক কাজ করার সময় ব্যাকটেরিয়ার প্রোটিনের বিরুদ্ধে আক্রমণ চালায়। তখন সেই প্রোটিনগুলো ক্রমবিকাশের মাধ্যমে পরিবর্তিত হয়ে প্রতিরোধ তৈরি করার সুযোগ পায়। কিন্তু অণুর বিরুদ্ধে আক্রমণ হলে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাটা ব্যাকটেরিয়ার জন্য খুব বেশি কঠিন হয়ে পড়ে।
ওষুধ প্রতিরোধী ব্যাকটেরিয়াগুলো জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। আর এসব জীবাণু মোকাবিলার উপযোগী নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করাটাও কঠিন। ব্যাকটেরিয়ার কোষ (কালচার প্রক্রিয়ায় তৈরি) থেকে মিশ্র উপাদান পৃথক করার প্রক্রিয়ায় তৈরি কয়েক ধরনের অ্যান্টিবায়োটিক ইতিমধ্যে ব্যবহৃত হচ্ছে। তবে টিক্সোব্যাকটিন আবিষ্কারের জন্য গবেষকেরা নতুন একটি পদ্ধতি প্রয়োগ করেছেন। তাঁরা মাটিতে বসবাসকারী ১০ হাজার রকমের ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করেন এবং প্রাকৃতিক আবাসেই সেগুলো উৎপাদন করেন। তারপর সেগুলো থেকে কিছু উপাদান আলাদা করে ক্ষতিকর অন্যান্য ব্যাকটেরিয়ার বিরুদ্ধে পরীক্ষামূলকভাবে ব্যবহার করেন। টিক্সোব্যাকটিনও ওই পৃথক উপাদানগুলোর একটি। এটি ইঁদুরের ওপর প্রয়োগ করে গবেষকেরা দেখতে পান, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলাস এবং স্টাফিলোকোকাস অরিয়াস নামের দুটি ব্যাকটেরিয়ায় আক্রান্ত প্রাণীর চিকিৎসায় ওষুধটি কাজ করে। ওই দুটি ব্যাকটেরিয়া যথাক্রমে যক্ষ্মা এবং ত্বকের কিছু রোগের জন্য দায়ী। এসব ব্যাকটেরিয়ার কিছু প্রজাতি ইতিমধ্যে প্রচলিত অ্যান্টিবায়োটিকগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় মানুষের রোগ সারিয়ে তোলা কঠিন হয়ে পড়েছে।
যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠান ওয়েলকাম ট্রাস্টের বিজ্ঞানী রিচার্ড সিব্রুক বলেন, কার্যকর একধরনের নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করাটা নিঃসন্দেহে সুখবর। সাম্প্রতিক দশকগুলোতে অ্যান্টিবায়োটিক ওষুধের উন্নয়নে ধীরগতি দেখা দিয়েছে। আর প্রচলিত ওষুধগুলোর বিরুদ্ধে বিভিন্ন জীবাণুর শক্তিশালী প্রতিরোধ তৈরির কারণে জনস্বাস্থ্য অন্যান্য যেকোনো সময়ের চেয়ে ঝুঁকির মধ্যে পড়েছে।
গবেষণাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়ে গেছে। আর নতুন এই অ্যান্টিবায়োটিক মানুষের শরীরে কতটা কার্যকর হবে, তা স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে অবস্থিত নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক কিম লুইস বলেন, আগামী দুই বছরের মধ্যে চিকিৎসা ক্ষেত্রে নতুন ওষুধটি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে।
সূত্র: লাইভসায়েন্স, এএফপি ও বিবিসি।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV