Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ইনকাম ট্যাক্স ফাইলিং শুরু ২০ জানুয়ারি : ইন্সুরেন্স না থাকলে পেনাল্টি

অনলাইন ডেস্ক পঠিত: 41 বার

প্রকাশিত: January 9, 2015 | 3:48 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ২০১৪ ট্যাক্স বছরের ট্যাক্স রিটার্ন। কোনো জরিমানা ছাড়াই ট্যাক্স ফাইল করা যাবে ১৫ এপ্রিল পর্যন্ত। তবে কেউ আবেদন করলে ৬ মাসের অটোমেটিক বর্ধিত সময় পাবে। এই আবেদন ইলেকট্রনিক্যাল বা পেপার মাধ্যমে করা যাবে। সংশ্ল্ষ্টি সূত্র মতে, সারা বছরই ট্যাক্স ফাইল করার সুযোগ থাকে নির্ধারিত চক্রবৃদ্ধি হারে জরিমানা প্রদান করে। এবার আর্নড ইনকাম ক্রেডিট বাড়ানো হয়েছে। ইন্সুরেন্স না থাকলে গুনতে হবে পেনাল্টি।

আইআরএস সূত্রে জানা যায়, বিগত ২০১৩ ট্যাক্স বছরের ট্যাক্স রিটার্ন শুরু হয়েছিল ২০১৪-এর ৩১ জানুয়ারি। ২০১৩-এর অক্টোবর মাসে ১৬ দিন ফেডারেল গভর্নমেন্ট বন্ধ থাকায় এ বিলম্বের কারণ বলে জানিয়েছিল আইআরএস।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সহজভাবে ট্যাক্স ফাইলিং করার জন্য ট্যাক্স আইন আপডেট করার সাথে সাথে আইআরএস সিস্টেম, অ্যাপ্লিকেশন এবং ডাটাবেসÑ এগুলো আপডেট করতে হয় প্রতি বছরই। যা ট্যাক্স প্রস্তুতকারীদের ট্যাক্স প্রিপেয়ার করতে সহায়তা করে।
বাংলাদেশী আমেরিকান ইয়াকুব এ খান, সিপিএ জানান, ২০১৪ ট্যাক্স বছরের ট্যাক্স রিটার্ন আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। ট্যাক্স ফাইলিং করার সময় সঠিকভাবে আয়-ব্যয়ের হিসাবসহ নির্ভুল তথ্য প্রদান করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ট্যাক্স সিস্টেমে তথ্য গোপন করার কোনো সুযোগ নেই। সংশ্লিষ্টরা সঠিকভাবে আয়-ব্যয়ের হিসাবসহ নির্ভুল তথ্য প্রদান করছেন কিনা সেটা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে রয়েছে বিশেষ অডিটের ব্যবস্থা। এক্ষেত্রে কোনো অনিয়ম ধরা পড়লে আইআরএসের কাছে সংশ্লিষ্টদের বড় ধরনের খেসারত গুনতে হয়। আইআরএসের অডিট থেকে রেহাই পেতে সকলেরই সঠিক ও নির্ভুল তথ্য পরিবেশনের মাধ্যমে ট্যাক্স রিটার্ন করা উচিত বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়টি নিয়ে কারও প্রশ্ন থাকলে যোগাযোগ করতে পারেন ইয়াকুব এ খান, সিপিএ : ফোন ৩৪৭-২০০-৪৭৮১।
কর্ণফুলী ইনকাম ট্যাক্স সার্ভিসেস-এর কর্ণধার মোহাম্মদ হাশেম আইআরএসের সূত্র উদ্ধৃত করে বলেন, আগামী ২০ জানুয়ারি থেকে ২০১৪ ট্যাক্স বছরের ট্যাক্স রিটার্ন শুরু হচ্ছে। ২০১৪ ট্যাক্স বছরের ট্যাক্স রিটার্নে কিছু পরিবর্তন আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আর্নড ইনকাম ক্রেডিট গত বছরের চেয়ে এবার বাড়ানো হয়েছে। ২০১৩ ট্যাক্স বছরে এক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট ছিল ৩২৫০ ডলার। এক সন্তানের ক্ষেত্রে ২০১৪ ট্যাক্স বছরে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট হবে ৩৩০৫ ডলার।
২০১৩ ট্যাক্স বছরে দুই সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট ছিল ৫৩৭২ ডলার। এ বছর দুই সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট হবে ৫৪৬০ ডলার।
২০১৩ ট্যাক্স বছরে তিন সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট ছিল ৬০৪৪ ডলার। চলতি বছর তিন সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট হবে ৬১৪৩ ডলার।

এফোর্ডেবল কেয়ার এক্ট (এসিএ)
এফোর্ডেবল কেয়ার এক্ট (এসিএ) হচ্ছে প্রথম বছর প্রেসিডেন্ট বারাক ওবামা আইন অনুযায়ী হেলথ ইন্সুরেন্স ছিল কিনা আইআরএস কে সেবিষয়ে রিপোর্ট করতে হবে। যদি কোন ট্যাক্স পেয়ারের গত বছর অথবা ২০১৪ এ ইন্সুরেন্স না থাকে তাহলে তাকে পেনাল্টি পে করতে হবে। অবশ্য যাদের মেডিকেয়ার আছে তাদের ফাইন কিংবা পেনাল্টি দিতে হবেনা। অন্যথায় ২০১৪ তে যাদের ইন্সুরেন্স ছিলনা তাদের ফাইলিং স্টেটাসের উপর ভিত্তি করে জন প্রতি ৯৫ ডলার করে এবং প্রতি শিশু ৪৭.৫০ ডলার করে অথবা হাউসহোল্ড ইনকামের ওপর ১% করে পেনাল্টি দিতে হবে। ২০১৫ স্টেটাস দাড়াবে ২%।
মোহাম্মদ হাশেম জানান, লোভের বশবর্তী হয়ে অধিক অর্থ প্রাপ্তির প্রত্যাশায় ট্যাক্স ফাইলিংয়ের সময় ভুল তথ্য পরিবেশন করা উচিত না। কেননা, ভুল তথ্য পরিবেশনের বিষয়টি অডিটে ধরা পড়লে চরম মূল্য দিতে হতে পারে। এজন্য সংশ্লিষ্টদের অতিরিক্ত অর্থ ফেরত, ইন্টারেস্টসহ জরিমানা ইত্যাদি করতে পারে। এ বিষয়ে কারও প্রশ্ন থাকলে যোগাযোগ করতে পারেন : মোহাম্মদ হাশেম : ৯১৭-৮২১-৪৮৩৭।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV