তৃতীয়বার প্রেসিডেন্ট লড়াইয়ে নামতে পারেন রিপাবলিকান দলের মিট রমনি
ঠিক যখন মনে করা হচ্ছিল, রাজনীতিতে মিট রমনির সময় ফুরিয়ে এসেছে, তখনই সবাইকে অনেকটা চমকে দিলেন তিনি। তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন, এমন ঘোষণা দিয়েছেন রমনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাবেক গভর্নর রমনিকে তার প্রার্থিতা অর্জন করে নিতে হবে বাকি রিপাবলিকান প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়ে। কারণ, ডজনেরও বেশি সিভি জমা পড়েছে ভোটের লড়াইয়ে অংশ নিতে। নির্বাচনে অংশ নিতে প্রাথমিক এ প্রক্রিয়ার বেড়া পার করে তবেই প্রার্থিতা পাবেন রমনি। বিভিন্ন শীর্ষস্থানীয় দাতা প্রতিষ্ঠানের সঙ্গে নিউইয়র্কে উডি জনসনের কার্যালয়ে একটি একান্ত আলোচনা সভায় অংশ নিয়েছিলেন রমনি। সেখানে গতকাল এ মন্তব্য করেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচনে রমনির পাশে দাঁড়ানো শীর্ষস্থানীয় দাতাদের একজন ছিলেন উডি জনসন। ২০১২ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে তিনি ডেমোক্র্যাট দলের প্রার্থী বারাক ওবামাকে শক্ত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন। এদিকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে রমনির মুখপাত্রের কাছ থেকে প্রাথমিকভাবে কোন মন্তব্য পাওয়া যায়নি।মানবজমিন
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone