‘অতঃপর নদী’ : মিলা এবং সজল দু’জনই আমার স্নেহভাজন-নোবেল
প্রথমবারের মতো নোবেলের সঙ্গে নাটকে কাজ করেছেন মিলা হোসেন ও সজল। নুজহাত আলভী আহমেদের রচনা ও পরিচালনায় নাটকটির নাম ‘অতঃপর নদী’। গতকাল রাজধানীর উত্তরার দিয়াবাড়ি ও একটি হাউসে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নোবেল বলেন, ‘চাকরির পাশাপাশি বিজ্ঞাপন কিংবা নাটকে কাজ করতে হয়। যে কারণে খুব ভালো স্ক্রিপ্ট না হলে কাজ করাও হয়ে ওঠে না। মিলা এবং সজল দু’জনই আমার স্নেহভাজন। তারাও কাজ করবে জেনে আগ্রহী হয়ে উঠেছিলাম।’ মিলা হোসেন বলেন, ‘নোবেলের সঙ্গে গত বছর একটি নাটকে কাজ করেছি। তার সঙ্গে কাজ করতে পারা সবসময়ই আমার কাছে অনেক আনন্দের।’ সজল বলেন, ‘নোবেলের কারণেই আমি আজকের সফল সজল। তার কাজে উৎসাহিত হয়ে একজন নোবেলই হতে চেয়েছিলাম। তার মতো না হতে পারলেও যতটুকু হয়েছি আমি তাতেই সন্তুষ্ট।’ নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানান নির্মাতা।সমকাল
সর্বশেষ সংবাদ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!