Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

শুধু ‘সুন্দরী রমনী’দের জন্য বিনামূল্যে খাবার!

অনলাইন ডেস্ক পঠিত: 189 বার

প্রকাশিত: January 15, 2015 | 3:11 AM

কাজী আরিফ আহমেদ : চীনের হেনান প্রদেশের রাজধানী ঝেংঝোউয়ের একটি রেস্টুরেন্টে সুন্দরীদের জন্য বিনামূল্যে খাবার সরবরাহ করা হচ্ছে। যারা সুন্দরী হিসেবে সর্বোচ্চ স্কোর করছেন, তারা বিনামূল্যে খাবার খাওয়ার যোগ্যতা অর্জন করছেন। ‘সৌন্দর্যের বিনিময়ে মূল্য পরিশোধ করুন’ প্রস্তাবটি দেয়া হচ্ছে ওই রেস্টুরেন্টে। যারা সেরা সুন্দরী নির্বাচিত হচ্ছেন, তাদের জন্য বিনামূল্যে পরিবেশন করা হচ্ছে ঐতিহ্যবাহী নানা পদের খাবার। মূলত, ঐতিহ্যবাহী খাবারের জন্যই রেস্টুরেন্টটি জনপ্রিয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। একদল প্লাস্টিক সার্জন সৌভাগ্যবতী রমনীদের নির্বাচন করছেন। প্রতিযোগিতায় জেতার জন্য রেস্টুরেন্টে রাখা একটি মেশিনে সুন্দরী প্রতিযোগীদের মুখম-ল স্ক্যান করাতে হচ্ছে এবং ওই ছবিগুলো স্বয়ংক্রিয়ভাবে পাঠানো হচ্ছে একদল প্লাস্টিক সার্জন বিশেষজ্ঞের কাছে। তারাই নম্বর দিয়ে নির্বাচিত করছেন বিজয়ী প্রতিযোগীদের। তৃতীয় তলায় সব প্রতিযোগীরা তাদের স্কোর দেখতে পাচ্ছেন। প্রতি ৩০ মিনিট অন্তর যে ৫ জন প্রতিযোগী সর্বোচ্চ স্কোর করছেন, তারা বিনামূল্যে খাবার খাওয়ার সুযোগ পাচ্ছেন। বেশি খদ্দের আকৃষ্ট করতে চীনের কোন রেস্টুরেন্ট প্রথমবারের মতো এ ধরনের উদ্যোগ নিচ্ছে না। চংকিংয়ের একটি রেস্টুরেন্টে প্রতিযোগীদের ওজনের ভিত্তিতে বিনামূল্যে বা বিশেষ ছাড়ে খাবার সরবরাহ করা হচ্ছে। পুরুষদের ক্ষেত্রে যাদের ওজন যতো বেশি, তাদের ডিসকাউন্টটাও ততো বেশি। তবে যে খদ্দেরদের ওজন ১৪০ কেজির বেশি, তাদের খাবার বিনামূল্যে বাড়িতেই পাঠিয়ে দেয়ার ব্যবস্থা করা হয়। নারীদের ক্ষেত্রে যাদের ওজন সাড়ে ৩৪ কেজির কম, তাদের খাবারও বিনামূল্যে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। ওদিকে সাংহাইয়ের একটি রেস্টুরেন্টে সবচেয়ে লম্বা বা দীর্ঘকায় নারী-পুরুষের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ