Thursday, 29 October 2026 |
শিরোনাম
নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
সব ক্যাটাগরি

তাজমহলে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিশেল ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 132 বার

প্রকাশিত: January 15, 2015 | 4:46 PM

চিরন্তন ভালোবাসার নিদর্শন আগ্রার তাজমহল দেখতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিশেল ওবামা। ২৭ জানুয়ারি মার্কিন এই ফার্স্ট দম্পতির তাজমহল পরিদর্শনের যাওয়ার কথা রয়েছে।  ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস পালিত হয়। নরেন্দ মোদির সরকার মার্কিন প্রেসিডেন্টকে ওবামাকে এবার প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এ আমন্ত্রণেই ২৫ জানুয়ারি ভারতে আসছেন ওবামা।

তিন দিনের ভারত সফরের প্রথম দিনে ওবামা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। এছাড়া মোদির উপস্থিতিতে বিভিন্ন কোম্পানির সিইওদের একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন ওবামা। তবে ওই গোলটেবিলের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। সফরের শেষ দিন ২৭ জানুয়ারি স্ত্রী মিশেলকে নিয়ে ওবামা যাবেন আগ্রার তাজমহল দেখতে।

এদিকে, ওবামা-মিশেল দম্পতির এই সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ও প্রোটোকল বিষয়ে শুক্রবার আলোচনায় বসার কথা রয়েছে ভারত ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের। খবর এনডিটিভির/বিডি-প্রতিদিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ