Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

দাঁত ঝকঝকে সাদা করার কার্যকরী উপায়

অনলাইন ডেস্ক পঠিত: 170 বার

প্রকাশিত: January 19, 2015 | 8:30 PM

ডেস্ক রিপোর্ট : ঝকঝকে দাঁত মানেই মন ভোলানো হাসি। হলদে দাঁত নিয়ে কেউ প্রাণ খুলে হাসতে পারে? তার নিজেরই তো কষ্ট লাগবে। দাঁত তার স্বাভাবিক রঙ বিভিন্ন কারণে হারিয়ে ফেলতে পারে। দাঁতের অযত্ন, পানির আয়রন, ধূমপান বিভিন্ন কারণে দাঁত হলদেটে হয়ে যেতে পারে। ডাক্তারের কাছে গিয়ে স্কেলিং করানো ছাড়াই ঝকঝকে দাঁত পেতে চান? জেনে নিন দাঁত সাদা করার ৪টি কার্যকরী উপায়। তবে শর্ত হলো, টানা ৭ দিন এই পদ্ধতিগুলো যেকোনো একটি দিনে দু’বার প্রয়োগ করতে হবে।

লেবু: লেবু দাঁত তো পরিষ্কার করেই দাঁতের রঙ ফিরিয়ে আনতেও সাহায্য করে। এক টুকরো লেবু নিয়ে দাঁতে ঘষতে থাকুন। ৫-৬ মিনিট পর কুলি করে ফেলুন। দিনে দু বার দাঁত ব্রাশ করার পর এই কাজ করুন, ভালো ফল পাবেন।

লবণ: আজকাল লবণযুক্ত টুথপেস্টের বেশ বিজ্ঞাপন দেখা যায়। লবণ মাঢ়ি থেকে রক্তপাত বন্ধ করে ও দাঁত মজবুত করে। লবণ দাঁত সাদা করতেও সাহায্য করে। সকালে ও রাতে দাঁত ব্রাশ করার পর দাঁতে লবণ প্রয়োগ করুন। আঙুলে লবণ নিয়ে দাঁতে ঘষতে থাকুন। ৫-৬ মিনিট পর কুলি করে ফেলুন। এটাও টানা ৭ দিন করতে হবে।

কলার খোসা: কলার খোসা ফেলনা জিনিস হলেও এটা ম্যাজিকের মতো কাজ করে। কলা খাবার পর খোসাটি না ফেলে দাঁত সাদা করার কাজে লাগান। কলার খোসার ভেতর দিকের অংশ দাঁতে ঘষতে থাকুন। ৭ দিনের আগেই পাবেন ঝকঝকে সাদা দাঁত।

বেকিং সোডা: দাঁত সাদা করতে বেকিং সোডার ব্যবহার! ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? অদ্ভুত মনে হলেও বেকিং সোডা দাঁত সাদা করায় বেশ কার্যকরী। আপনার দাঁত ব্রাশ করার টুথপেস্টের সাথে বেকিং সোডা মিশিয়ে দাঁত মাজুন। ৭ দিনে পেয়ে যাবেন কাঙ্খিত সাদা ঝকঝকে দাঁত। টিবিটি লাইফস্টাইল

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV