Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটি ইউএসএ’র বর্ণাঢ্য অভিষেক : নবীগঞ্জে গ্যাস সরবরাহের দাবি

অনলাইন ডেস্ক পঠিত: 108 বার

প্রকাশিত: January 19, 2015 | 9:57 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের অন্যতম সামাজিক সংগঠন নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটি ইউএসএ ইনকের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে গত রোববার আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অভিষিক্ত হলেন যুক্তরাষ্ট্র প্রবাসী নবীগঞ্জবাসীর এ সংগঠনের নির্বাহী কমিটির নবনির্বাচিত কর্মকর্তারা। নির্বাচন কমিশনার এডভোকেট কায়্যূম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামাল হুসেনের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে মাহির আলী।

bb
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আজমল হোসেন কুনু, সাবেক সভাপতি কামাল আহমেদ, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান, এটর্নী মঈন চৌধুরী, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সভাপতি এডভোকেট নাসির উদ্দিন, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, মূলধারার রাজনীতিক আবদুস শহীদ, মূলধারার রাজনীতিক দেওয়ান বজলু, আইনজ্ঞ নাসরীন আহমেদ, নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটির নির্বাচন কমিশনার মোবাশ্বির হুসেন চৌধুরী ও ফজলুর রহমান চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের ট্রাস্টি বোর্ড সদস্য কাজী সাব্বির আহমেদ, মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, ইকবাল আহমেদ মাহবুব, সৈয়দ আফজাল প্রমুখ।2014-01-28 22.27.312014-01-28 22.27.39
অনুষ্ঠানে বিশেষ অতিথিরা ছাড়াও বক্তব্য রাখেন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ‘র বিদায়ী ও নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব কেরামত আলী, সাংগঠনিক সম্পাদক আ: বাছির খান, ফরিদা ইয়াসমিন, রিয়াজ কামরান, শাহ গোলাম রাহিম শ্যামল, মির্জা মামুন, এমরান শাহ রন, মুজাহিদ আনসারী, শিমুল হাসান, মাওলানা আতাউর রহমান, মঞ্জুর চৌধুরী জগলু, হেলাল চৌধুরী, মিজানুর রহমান শেফাজ, ফজলুর রহমান চুন্নু, শাহীন কামালী, রেজা আবদুল্লাহ স্বপন, জয়নাল চৌধুরী, আবু সাঈদ কুটি চৌধুরী, আবদুল ওয়াহিদ, ইমাম হোসেন, লুকুছ আলী, শামীম আহমেদ, শেখ আকতার হোসেন, বেলাল ইসলাম আবজাল, আজমান আলী, জাকির প্রমুখ।

2014-01-28 21.45.46
নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করে অভিষিক্ত কর্মকর্তারা বলেন, আমাদের প্রধান কাজই হবে নবীগঞ্জবাসীর যেকোনো প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। নতুন ইমিগ্র্যান্টদের কর্মসংস্থানের ক্ষেত্রেও সর্বাত্মক সহযোগিতা করবে এ কমিটি।
বক্তারা এসোসিয়েশনের জনকল্যানমূলক কর্মকান্ডের জন্য যুক্তরাষ্ট্র প্রবাসী নবীগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনসহ ঐক্যবদ্ধভাবে কাজ করে প্রবসীদের সুনাম অক্ষুন্ন রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ বিবিয়ানা গ্যাস ফিল্ড নবীগঞ্জে। আর এ নবীগঞ্জের ভূগর্ভ থেকেই গ্যাস উত্তোলিত হচ্ছে অথচ নবীগঞ্জবাসী গ্যাস পাচ্ছেনা। নবীগঞ্জে গ্যাস সরবরাহের দাবি জানিয়ে বক্তারা বলেন অধিকার আদায়ের লক্ষ্যে সাবইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সভায় নবীগঞ্জবাসীর অধিকার হিসেবে প্রত্যেকের ঘরে ঘরে গ্যাস সরবরাহের ব্যবস্থা করে দিতে বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানানো হয়।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ‘র সভাপতি আলহাজ্ব কেরামত আলী, সাধারণ সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বাছির খান, অভিষেক কমিটির সদস্য সচিব রুকন হাকীম, মামুন আলী, এমরান আলী, জয়নাব আকতার, শামসুন্নাহার আলী, নুসরাত সিদ্দিকা, মিসেস জামাল হুসেনসহ অন্যান্য কর্মকর্তরা।
নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করার নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটির নির্বাচন কমিশনার এডভোকেট কায়্যূম চৌধুরী। এসময় নির্বাচন কমিশনার মোবাশ্বির হুসেন চৌধুরী ও ফজলুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।
নতুন কমিটির অভিষিক্ত কর্মকর্তারা হলেনÑসভাপতি আলহাজ্ব কেরামত আলী, সহ-সভাপতি আ: হক চৌধুরী, মতিউর রহমান চৌধুরী ও কাপ্তান মিয়া, সাধারণ সম্পাদক জামাল হুসেন, সহ-সাধারণ সম্পাদক জয়নাল চৌধুরী, কোষাধ্যক্ষ ইমরান আলী, সাংগঠনিক সম্পাদক আ: বাছির খান, প্রচার সম্পাদক কবির হুসাইন, সমাজকল্যাণ সম্পাদক ইমাম হুসাইন, ক্রীড়া সম্পাদক মাহিদ খান, দপ্তর সম্পাদক শাহ জি আর শ্যামল ও মহিলা সম্পাদিকা জয়নাব আখতার।
কার্যকরী সদস্য মামুন আলী, এম হুসেন সাজু, বেলাল ইসলাম আফজল, শামীম আহমদ, রুকন হাকীম, ইকবাল হুসেন, মোহাম্মদ আলী ও ফজলু রহমান ছুনু, লুকুছ আলী ও আজমান আলী। অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফেরাত, বিশ্ব মানবতার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন ফজলুর রহমান চৌধুরী।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা এতে অংশ নেন। অনুষ্ঠানে বাফার শিল্পীরা নৃত্য পরিবেশন করে। প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, জিল্লুর রহমান, নরীন খন্দকারসহ অন্যান্যরা সঙ্গীত পরিবেশন করেন।

n_5
নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটির সদস্য, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক যুক্তরাষ্ট্র প্রবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

n_3
উল্লেখ্য, নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটি ইউএসএ ইনকের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয় গত ২০ অক্টোবর। সভায় আলহাজ্ব কেরামত আলীকে সভাপতি এবং জামাল হুসেনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV