Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

মারাত্মক অনিশ্চয়তা বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে : যুক্তরাষ্ট্র জেএসডি

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: January 20, 2015 | 11:53 PM

হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক : জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের উপর এক আলোচনা সভা গত ১৮ জানুয়ারী রবিবার অনুষ্ঠিত হয়।
জেএসডি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হাজী আনোয়ার হোসেন লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সামসুদ্দিন আহমেদ শামীমের উপস্থাপনায় বক্তারা বলেন, সরকার হত্যা সন্ত্রাস নির্যাতন চালিয়ে অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায়। সারাদেশেই সব মানুষের জন্য আতঙ্ক ও উদ্বেগের বিষয় যে, সহিংসতা চলছে এবং ক্রমাগতভাবে তা বাড়ছে। দেশের সাধারণ মানুষ এ সংকট তৈরি করেনি। এটা রাজনৈতিক সংকট আর তাই রাজনৈতিকভাবেই এর সমাধান করতে হবে।
আলোচনা সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন, সাবেক এমপি আনিসুজ্জামান খোকন, এডভোকেট বেলায়েত হোসেন বেলাল, এডভোকেট মুজিবুর রহমান, সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, এডভোকেট জসিম উদ্দিন, রফিকুল ইসলাম , নজরুল ইসলাম , সুভাষ মজুমদার, তসলিম উদ্দিন খান প্রমুখ।

বক্তারা বলেন, মারাত্মক অনিশ্চয়তা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। যারা গুম খুনের সাথে জড়িত তারা দেশকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। সমাধানের জন্য নির্বাচন ব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে।
বক্তারা বলেন, বিজিবি প্রধান গুলি করার যে নির্দেশ দিয়েছেন তা সাংবিধানিক আদেশ হতে পারে না। যে পুলিশ বাহিনী মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করেছে সেই পুলিশ বাহিনীই জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জনগণের বিরুদ্ধে পুলিশি অবস্থান কুশাসনের ফলে সৃষ্টি হয়।
বক্তারা বলেন, ৫ জানুয়ারিকে কেন্দ্র করে সরকার যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তার নিন্দা জানানোর ভাষা কারো আছে বলে মনে হয় না। এ ধরনের স্বৈরতান্ত্রিক কর্মকান্ড প্রকৃতপক্ষে গণতন্ত্রেরই ক্ষতি করে। বর্তমান ক্ষমতাসীনরা সেটা ভেবে দেখেছেন কিনা আমাদের জানা নেই। তবে, বৈজ্ঞানিক নিউটনের গতির তৃতীয় সূত্রের কথা তাদের স্মরণ রাখতে হবে। সব ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। রাজনীতির মাঠে সেটা কখনো হয় তাৎক্ষণিক, আবার কখনো হয় সময় সাপেক্ষে।
বক্তারা আরো বলেন, সরকার দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করতেই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত কেয়ারটেকার সরকার পদ্ধতি বাতিল করেছে। নির্বাচন কমিশনকে সাজানো হয়েছে আত্মমর্যাদাহীন ও দলদাস লোক দিয়ে। সে বিতর্কিত নির্বাচন কমিশনের অধীনেই ৫ জানুয়ারি তামাশা ও ভাঁওতাবাজির নির্বাচনের মাধ্যমে ফ্যাসসিবাদী সরকার জাতির ঘাড়ে চেপে বসেছে। তারা দলন-পীড়ন, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য চালিয়ে চলমান গণআন্দোলনকে স্তব্ধ করতে চায়। কিন্তু জনগণ সরকারের ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেবে না বরং যে কোনো মূল্যে সকল ষড়যন্ত্র রুখে দেবে। বক্তারা সরকারকে গণদাবি মেনে নিয়ে অবিলম্বে পদত্যাগ করার আহবান জানান।
বক্তারা বলেন, অবরোধে হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ ও ভাঙচুরে দেশজুড়ে যেমন আতঙ্ক ছড়িয়ে দেয়া হয়, তেমনি জাতীয় অর্থনীতি, উন্নয়ন ও অগ্রগতির চাকা স্তব্ধ করে। এ সময় সড়ক ও রেলওয়ে বন্ধ থাকায় পণ্য পরিবহণ তথা আমদানি-রফতানি বন্ধ হয়ে যায়। এর ফলে জাতীয় ক্ষতির পরিমাণ দাঁড়ায় হাজার হাজার কোটি টাকা। এ সময় চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ, দিনাজপুরের হিলি, লালমনিরহাটের বুড়িমারী, যশোরের বেনাপোল প্রভৃতি স্থল বন্দরের পণ্যবাহী শত শত ট্রাক আটকা পড়ে। চট্রগ্রাম ও মংলা বন্দরে সৃষ্টি হয় জাহাজ জট। এ জন্য শিল্প মালিকসহ আমদানি-রফতানিকারকদের আর্থিক ক্ষতি ছাড়াও লাখ লাখ শ্রমিক ও দিনমজুর হয়ে পড়ে কর্মহীন। বাজারে পণ্যসরবরাহ না থাকায় জিনিসের দাম বৃদ্ধি পায়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV