Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বোস্টনের একটি হাসপাতালে চিকিৎসককে গুলি করে হত্যার পর আত্মহত্যা

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: January 22, 2015 | 1:56 AM

ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনের একটি হাসপাতালে এক চিকিৎসককে গুলি করে হতার পর নিজের শরীরে গুলি করে আত্মহত্যা করেছেন ৫৫ বছর বয়সী স্টিফেন প্যাসেরি নামে এক ব্যক্তি। গতকাল ব্রিগহ্যাম অ্যান্ড উইমেন’স হাসপাতালে সকাল ১১টার আগে এ ঘটনা ঘটেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। স্টিফেন হাসপাতালে ঢুকে মাইকেল জে. ডেভিডসন নামের ওই চিকিৎসককে খুঁজে বের করেন। তিনি এন্ডোভাসক্যুলার কার্ডিয়াক সার্জারি বিভাগের পরিচালক। হাসপাতালটির তৃতীয় তলায় একটি পরীক্ষাগারের বাইরে ডেভিডসনকে লক্ষ্য করে ২ বার গুলি করেন ম্যাসাচুসেটসের মিলবেরির বাসিন্দা স্টিফেন। এরপর নিজের দিকে বন্দুক তাক করে গুলি করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। এ ঘটনার পর বোস্টনের পুলিশ কমিশনার উইলিয়াম ইভানস জানান, পুলিশ কর্মকর্তারা হাসপাতালের প্রতিটি কক্ষে তল্লাশি চালান এবং হাসপাতালের অতিরিক্ত একটি কক্ষ থেকে বন্দুকসহ হামলাকারীর মৃতদেহ উদ্ধার করেন। গতকাল রাতে ওই চিকিৎসকের পরিচয় নিশ্চিত করে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, চিকিৎসক ডেভিডসন চমৎকার মানুষ এবং অনুপ্রেরণাদায়ক কার্ডিয়াক সার্জন ছিলেন। মানুষের জীবন বাঁচাতে এবং প্রতিটি রোগীর জীবনমান উন্নত করার জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। ওই বিবৃতিতে বলা হয়, এটা সত্যিই ভয়াবহ যে, তার নিজের জীবন এতো ভয়ানকভাবে নেয়া হলো। এদিকে এ ঘটনার প্রকৃত কারণ এখনও উদঘাটন করা সম্ভব হয়নি। তবে প্রাথমিক তদন্তে বলা হচ্ছে, ডেভিডসনের রোগী ছিলেন না প্যাসেরি। এখন পর্যন্ত হত্যার উদ্দেশ্য সম্পর্কে কোন সুনির্দিষ্ট তথ্য দেয়া হয়নি। অতীতের কোন ঘটনার সূত্র ধরে এ হত্যাকা-ের ঘটনা ঘটে থাকতে পারে বলে নিশ্চিত করেছেন পুলিশ কর্মকর্তারা।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV