Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নরসিংদী জেলা সমিতির বর্ণাঢ্য অভিষেক

অনলাইন ডেস্ক পঠিত: 191 বার

প্রকাশিত: January 23, 2015 | 3:50 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেল নরসিংদী জেলা সমিতির বর্ণাঢ্য অভিষেক। নরসিংদী জেলা সমিতির ২০১৫-১৬ এর নির্বাচিত কার্যকরী কমিটির এ অভিষেক হয় গত ১৬ জানুয়ারি শুক্রবার জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে। পবিত্র কুরআন তেলাওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাহিদুল হক খান অরুণের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জে মোল্লা সানির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি কামাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী, বৃহত্তর কমিল্ল¬া সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ খবীর উদ্দিন ভূঁইয়া, বাংলাদেশ সোসাইটির ট্রেজারার মুহাম্মাদ আলি, ট্রাস্টি বোর্ডের সদস্য আব্দুর রশিদ, বলাকা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি এ মুমিত মাসুদ এবং ডা. নাজমুল এইচ খান, নরসিংদী জেলা সমিতির ট্রাস্টি বোর্ডের সদস্য আবু সায়ীদ প-িত এবং শামসুল হক, নরসিংদী জেলা সমিতির নবনির্বাচিত সভাপতি আজহারুল ইসহাক খোকা এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খন্দকার, অভিষেক কমিটির আহ্বায়ক সাইদুল ইসলাম এবং সদস্য সচিব আহসান হাবিব, নির্বাচন কমিশনের প্রধান ইঞ্জিনিয়ার এখলাস আহমেদ, বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি কাজী তোফায়েল ইসলাম এবং কার্যকরী পরিষদের সদস্য নাসিরুদ্দিন নাসির ও নাদির এ আয়ুব এবং প্রাক্তন সাংস্কৃতিক সম্পাদক মুশারফ হোসাইনসহ কমিউনিটি এবং বিভিন্ন আঞ্চলিক সংগঠনের আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তারা নরসিংদী জেলা সমিতির বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। মইন চৌধুরী তার বক্তব্যে সমিতির কার্যক্রমকে ভবিষ্যৎ প্রজন্মের সুবিধার্থে মার্কিন মেইনস্ট্রিম পলিটিক্সের সাথে সেতুবন্ধনের আহ্বান জানান। প্রধান অতিথি তার বক্তব্যে নতুন কার্যকরী কমিটির সফলতা কামনা করেন এবং কমিউনিটির সেবাদানসহ প্রবাসের ‘আমব্রেলা সংগঠন’ বাংলাদেশ সোসাইটির বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত থাকার পরামর্শ দেন। প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্যে একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক প্রক্রিয়াতে নতুন কমিটি নির্বাচনে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। অনুষ্ঠানে নবনির্বাচিত প্রত্যেক সদস্যকে সার্টিফিকেট প্রদান এবং ব্যাজ পরিয়ে দেয়া হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ