নিউইয়র্ক ষ্টেট এসেম্বলির স্পিকার শেলডন সিলভার গ্রেপ্তার
নিউইয়র্ক ষ্টেট এসেম্বলির স্পিকার শেলডন সিলভারকে গ্রেপ্তার করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৪ মিলিয়ন ডলার আত্মসাতসহ নানা দুর্নীতির অভিযোগে গত বৃহস্পতিবার সকালে এফবিআই সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস।
নিউ ইয়র্কের দক্ষিনাঞ্চল ডিষ্ট্রিক্ট এর ইউএস অ্যাটর্নি প্রীট ভ্যারেরা সংবাদকর্মিদের জানান, গ্রেপ্তারকৃত শেলডনের বিরুদ্ধে সৎ সেবা জালিয়াতি ও সৎ সেবা জালিয়াতির উদ্দেশ্যে ষড়যন্ত্রের ২টি অভিযোগ আনা হয়েছে। তিনি নিউ ইয়র্ক গভর্ণমেন্ট, রিয়েল এষ্টেট ইন্ডাষ্ট্রিজ ও স্বাস্থ্যসেবা খাতে ক্ষমতার দাপট দেখিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন। ইতোমধ্যে তাঁর পাসপোর্টও বায়েজাপ্ত করা হয়েছে। এ মামলায় দোষী প্রমানিত হলে ১শ’ বছর পর্যন্ত সাজা হতে পারে বলে আইনজীবিরা ধারনা করেছেন। তবে এ মুহর্তে তাঁর পদত্যাগের কোনো ইচ্ছা নেই। স্বপদেই থাকবেন তিনি জানান। শেলডন সিলভার নিউ ইয়র্কের ম্যানহাটনে জন্ম গ্রহন করেন এবং ব্রুকলিনের ইয়েশিভা বিশ্ববিদ্যায়েলয়ের আইনবিদ্যায় গ্রাজুয়েশন সম্পন্ন করেন। যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রভাবশালী এ সদস্যকে গ্রেপ্তারে দলের ভেতরে চলছে নানা সমালোচনা।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!